Wednesday, March 11, 2026
Homeস্ত্রীর গ্রামে ‘৪৯৮এ টি ক্যাফে’ খুললেন স্বামী! কেন এই অভিনব নাম?

স্ত্রীর গ্রামে ‘৪৯৮এ টি ক্যাফে’ খুললেন স্বামী! কেন এই অভিনব নাম?

ওয়েব ডেস্ক: ‘৪৯৮এ টি ক্যাফে’ (498A Tea Cafe)। যৌতুক নির্যাতন এবং ক্ষতিপূরণের মামলা অপব্যবহারের প্রতিবাদে স্ত্রী’র গ্রামে চায়ের দোকান (Tea Shop) স্বামীর। মধ্যপ্রদেশের (Madhyapradesh) নিমুচ জেলার জাওয়াদের বাসিন্দা কৃষ্ণ কুমার ধাকাদ ওরফে কেকে। কিন্তু চায়ের দোকান খুলেছেন রাজস্থানে (Rajasthan) স্ত্রী’র গ্রামে। অভিনব সে দোকানের নাম ‘৪৯৮-এ টি ক্যাফে (498A Tea Cafe)।

২০১৮ সালে রাজস্থানের (Rajasthan) বারন জেলার অন্ত গ্রামে ধুমধাম করে বিয়ে সারেন কৃষ্ণ কুমার ধাকাদ। মধু উৎপাদন ব্যবসা (Honey Business) শুরু করেন নবদম্পতি। মূলত মহিলাদের নিয়ে শুরু করা সেই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। ২০২১ সালের এপ্রিলে সংস্থার নয়া প্রকল্পের উদ্বোধন করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। স্ত্রীর নামে ব্যবসা নথিভুক্ত করে কেকে নিজে ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) দেওয়ার প্রস্তুতি শুরু করেন।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার অক্ষত অবস্থায় শ্রীমদ্ভগবদ গীতা

২০২২ সালের অক্টোবরে দৃশ্যপটে আসে বড় বদল। বাপের বাড়ি গিয়ে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে স্ত্রী ৪৯৮এ ধারার অভিযোগ আনেন। একইসঙ্গে পেশ করেন খোরপোষ পাওয়ার আবেদন। এমন ধাক্কায় বেসামাল কেকে ইউপিএসসি (UPSC Exam) পড়া থামিয়ে ব্যবসা সামলাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে।

এই পরিস্থিতির প্রতিবাদে শ্বশুরবাড়ির কাছে ওই চায়ের দোকান (Tea Shop) গড়ে তোলেন কেকে। যা সাজানো হয়েছে বিবাহের মালা এবং বরের পাগড়ি দিয়ে। হাতে হাতকড়া পরে দোকানের উদ্বোধন করেন কেকে। দোকানের সামনে টাঙানো রয়েছে ব্যানার। সেখানে লেখা, ‘জব তক নেহি মিলতা ন্যায়, তব তক উবলতি রহেগি চায়ে’। সেই দোকান সংলগ্ন টিনের ঘর থেকে চলছে তাঁর আইনি লড়াই।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast