Friday, June 19, 2026
Homeইরানে হামলা আমেরিকার, কী অবস্থা? এবার কী করবেন খামেনি?

ইরানে হামলা আমেরিকার, কী অবস্থা? এবার কী করবেন খামেনি?

ওয়েব ডেস্ক: ইরান-ইজরায়েলের সংঘাতে (Israel-Iran War) এন্ট্রি নিয়েই নিল আমেরিকা। ইরান-ইজরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল ট্রাম্প। তেহরানের তিন পারমাণবিক গবেষণাকেন্দ্রে বোমা ছুড়েছে আমেরিকা। ফোরদো, নাতানজ, ইসফাহান সাইটে হামলা করে মার্কিন বোমারু বিমান বি-২ স্টেলথ। ইরানের যে তিন তিনটি নিউক্লিয়ার সাইটে হানা চালিয়েছে মার্কিন সেনার, নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিশ্বজুড়ে উদ্বেগের মেঘ। হামলার পর ট্রাম্প যদিও জানাচ্ছেন, টার্গেট পূরণের পর অভিযান সফল হতেই ইতিমধ্যেই মার্কিন সেনাকে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই হামলার ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইজারেয়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এখন দেখার প্রত্যুত্তরে ইরান ঠিক কী পদক্ষেপ করে। চুপ থাকবে নাকি পাল্টা হামলা?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফলভাবে’ হামলা চালিয়েছে। ট্রাম্পের সাফ কথা, শান্তি আলোচনায় রাজি না হলে আরও জোরালো হামলা করা হবে। এখন দেখার প্রত্যুত্তরে ইরান ঠিক কী পদক্ষেপ করে। চুপ থাকবে নাকি পাল্টা হামলা? পাশে পাবে রাশিয়া, চিনের মতো বিশ্বের অন্যতম শক্তিধরদের? এই প্রশ্নেই এখন স্নায়ুর চাপ বাড়ছে গোটা বিশ্বের। আর যদি বিশ্বের শক্তিধরদের ইরান পাশে পায় তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা যে বেজে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পাজেস্কিয়ান। তাঁর কথায়, “ইহুদি রাষ্ট্র ও তাঁর বন্ধুদের ক্রমাগত হামলার জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার ‘এন্ট্রি’র পর বড় বার্তা রাষ্ট্রপুঞ্জের

আমেরিকার হামলার পর তীব্র হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের (Ali Khamenei)। ইরানের সরকারি টিভি চ্যানেলে এ ভাষাতেই পাল্টা ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। হুঁশিয়ারি দিয়ে খামেনি জানিয়েছেন, ইরানের কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা। তাঁদের দাবি, আমেরিকার আক্রমণে তাঁদের ছোটখাটো ক্ষয়ক্ষতি ছাড়া বিশেষ কিছুই হয়নি। যদিও আমেরিকা বলছে ধ্বংস করা হয়েছে ইরানের ফোরদো, নাতানজ, ইসফাহানের মতো তিন তিনটি নিউক্লিয়ার সাইট। ক্ষোভে ফুঁসছেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। মার্কিন হামলাকে ‘জঘন্য’ বলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁদের যে রাস্তায় হাঁটতে হবে তাঁরা সেই রাস্তাতেই হাঁটার জন্য প্রস্তুত। উল্টো দিকে রণহুঙ্কার দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, ইরানের তরফে যদি আমেরিকায় কোনওরকম হামলার পরিকল্পনা করা হয় তাহলে তার ফল ভাল হবে না। ইরানের তিন পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তাদের এই হামলার নিন্দায় এ বার সরব হল পাকিস্তান। জানাল, আন্তর্জাতিক আইন মেনে প্রতিরক্ষার অধিকার রয়েছে তেহরানের। যে ভাবে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাতে উদ্বেগও প্রকাশ করেছে পাকিস্তান।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto