Thursday, August 13, 2026
Homeফেক আইডি খুলে মেমারির সরকারি অফিসের পোর্টাল হ্যাক

ফেক আইডি খুলে মেমারির সরকারি অফিসের পোর্টাল হ্যাক

পূর্ব বর্ধমান: সরকারি পোর্টাল হ্যাকে দরপত্র বাতিল মেমারিতে (Memari)। ফেক আইডি খুলে মেমারি সরকারি অফিসের পোর্টাল হ্যাক (Portal Hack)। বিডিও-র অজান্তেই এবার সরকারি পোর্টালে (Government Portal) ঢুকে টেন্ডার (Tender) বাতিল করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমত ধন্দে জেলা প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে পুলিশের সাইবার ক্রাইম (Cyber Crime) থানার দ্বারস্থ হলেন খোদ বিডিও।

ফের হ্যাক সরকারি পোর্টাল (Government Portal Hack)। এর আগে ট্যাবকাণ্ডে সরকারি পোর্টাল হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছিল। এবার সরকারি পোর্টাল হ্যাক করে বদলে দেওয়া হল টেন্ডার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে এল কেন্দ্রীয় বাহিনী

জানা গিয়েছে, গত ১৫ মে বিডিও, সাংসদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়রা ঘটা করে হাসপাতালের ভিতর বহির্বিভাগের অতিরিক্ত ভবনের শিলান্যাস করেন। ঘটনাচক্রে, শিলান্যাসের দিনই দরপত্র বাতিল বলে পোর্টাল থেকে মেসেজ পাঠানো হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন মেমারি ১ নং ব্লকের বিডিও শতরূপা দাস।

কাজের বরাত দেওয়ার জন্যে এক ঠিকাদারকে ঠিক করছিলেন সরকারি আধিকারিকরা। সে দিনই সরকারি পোর্টালের ভিতর ঢুকে মূল দরপত্রটিই বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। কীভাবে এই ঘটনা সম্ভব তা বুঝে উঠতে পারছেন না বিডিও শতরূপা দাস। বৃহস্পতিবার মেমারি থানায় সাইবার-প্রতারণার অভিযোগ করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত চলছে।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor