Tuesday, April 21, 2026
HomeScrollরাজ‍্যের বকেয়া আদায় করতে দিল্লিতে মোদি-মমতা সাক্ষাৎ!

রাজ‍্যের বকেয়া আদায় করতে দিল্লিতে মোদি-মমতা সাক্ষাৎ!

কলকাতা: আগামী ৯ জুন দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দু’দিনের জন্য এই সফরে মূলত রাজ‍্যের বকেয়া আদায় করতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে প্রশাসন সূত্রের খবর। বাংলার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) থেকে সময় চেয়েছিল নবান্ন। মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। রাজ্যের পাওনা ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করার কথা বলতে পারেন। ৯ জুন থেকেই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার অধিবেশন। সেখানেও একাধিক জরুরি বিষয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন বিল পাশ হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নবান্ন সূত্রের খবর, ২০২০ থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের টাকা। একশো দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনার টাকাও বকেয়া রয়েছে। সূত্রের খবর, ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। শাসকদলের বক্তব্য, বারবার বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু তাতে সাড়া মেলেনি। এর আগে রেড রোডেও অবস্থান বিক্ষোভে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়। আবাস যোজনার টাকাও রাজ্যের তহবিল থেকেই দেওয়া হয়। কিন্তু তাতে চাপ বাড়ে রাজ্যের কোষাগারে। অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদাররা। একাধিক অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন: চুপিসারে বিয়ে করলেন মহুয়া মৈত্র! কাকে?

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor