Wednesday, June 17, 2026
Homeঅপারেশন সিন্দুর: সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

অপারেশন সিন্দুর: সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: অপারেশন সিন্দুরের (Operation Sindoor) সাফল্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ৩৩টি দেশে তুলে ধরেছেন সাংসদরা। তাঁদের সঙ্গে আগামী ৯ কিংবা ১০ জুন বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই টিমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংসদ, কূটনীতিকরা রয়েছেন। তাঁরা বিদেশে ভারতের অবস্থান জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের সমর্থন আদায় করে নিয়েছেন ওই প্রতিনিধিরা।

ওই সাংসদরা প্রধানমন্ত্রীকে তাঁদের পরিদর্শনের বিষয়ে জানাবেন। তাঁদের বৈঠক, কৌশলগত আলোচনা, এছাড়া পহেলগাম হামলা নিয়ে বিভিন্ন দেশের যেসব জবাব পেয়েছেন সেগুলির রিপোর্ট দেবেন। ওই সাতটি প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ। জনতাদল ইউনাইটেডের সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, ডিএমকের কানিমোঝি করুণানিধি। এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

আরও পড়ুন: কমল হাসনের ছবিতে নিষেধাজ্ঞা, হাইকোর্টের দ্বারস্থ প্রযোজক

এদিকে বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সাংসদদের একটি প্রতিনিধি দল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক করবেন। ওই টিম আরবের দেশগুলিতে গিয়েছিল। তার মধ্যে ছিল সৌদি আরব, বাহরিন, কুয়েত, আলজেরিয়া। উল্লেখ্য, পহেলগামে গত ২২ এপ্রিল পাকিস্তানের মদতে জঙ্গি হামলা হয়। তাতে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এরপর অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিয়ে গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তান তা নিয়ে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করছিল। সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশের কাছে সাংসদরা ভারতের অবস্থান তুলে ধরবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার জুন মন্ত্রীদের (Council of Ministers) সঙ্গে বৈঠক করবেন। পহেলগাম হামলার জবাবে অপারেশন সিন্দুরের পর প্রথম এই বৈঠক। মনে করা হচ্ছে, মোদির তৃতীয় দফার সরকারের বর্ষপূর্তিতে কর্মসূচি নেওয়া হবে। সেখানে অপারেশন সিন্দুরের সাফল্য সহ যে বিষয়গুলি তুলে ধরা হবে তা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে ওই কর্মসূচি শুরু হতে পারে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO