Wednesday, July 15, 2026
Homeরেলযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে AC লোকাল

রেলযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে AC লোকাল

কলকাতা: এবার ঘেমে নেয়ে অফিস যাওয়ার দিন শেষ। কলকাতা ও শহরতলীর নিত্যযাত্রীদের জন্য এসি লোকাল। পূর্ব রেলের শিয়ালদা শাখায় পৌছেছে প্রথম এসি ইএমইউ কোচ। চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে তৈরি এসি ইএমইউ কোচ। ইতিমধ্যে সেই রেকের ছবিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, ট্রায়াল রানের পর আগাস্ট মাসের মধ্যেই শিয়ালদা উত্তর শাখায় চালানো হবে রেকটি। এসি লোকালের (AC Ranaghat Local) রুট-ভাড়া-সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শিয়ালদায় প্রথম এসি লোকাল রেক এসে পৌঁছেছে শিয়ালদায়। আপাতত নারকেলডাঙা কারশেডে থাকবে রেক। শিয়ালদা-রানাঘাট (Ranaghat-Sealdah Local) রুটে চলবে প্রথম এসি লোকাল। ১২টি কোচের মধ্যে আপাতত দু’টি রেক পাচ্ছে শিয়ালদা। মেট্রোর রেকের মতোই দেখতে লোকাল ট্রেনের এসি কামরা। স্টেশনে পৌঁছোনোর পরই খুলবে কামরার দরজা। কামরার দরজা বন্ধের পরেই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। দুর্ঘটনা ঠেকাতেই এসি লোকালে দরজার উদ্যোগ রেলের। রেকের প্রতিটি কামরায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা।এসি লোকালের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরে চলবে এসি লোকাল। জানা গিয়েছে এক একটি কামরায় ৬০ জন করে বসতে পারবেন বলে। তৈরি এসি লোকালের ১২ কামরা। স্টেনলেস স্টিলে তৈরি কামরায় যাত্রী সুরক্ষায় জোর। থাকছে GPS নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এসি লোকালে আরও চওড়া করিডর। থাকছে অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাকও।

আরও পড়়ুন: মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ, বদল মেধাতালিকাও

নিত্যযাত্রীদের দাবি, তীব্র গরমে খুবই কষ্ট হয় যাতায়াতের জন্য। আর সেইখানে ট্রেনে যাওয়া-আসা যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয়। মনে করা হচ্ছে এসি রেক চালুর পর স্বস্তি মিলবে যাত্রীদের। সূত্রের খবর, প্রাথমিকভাবে রেকটি শিয়ালদা – রানাঘাট ও শিয়ালদা – কৃষ্ণনগরের মধ্যে চলবে। কিছুদিনের মধ্যে আরও একটি এসি লোকাল রেক শিয়ালদায় আসার কথা। সেটি এসে পৌঁছলে শিয়ালদা – বারাসত ও শিয়ালদা – বনগাঁর মধ্যে চালানোর সম্ভাবনা রয়েছে। নতুন এসি রেকের ভাড়া এখনও জানানো হয়নি। তবে মুম্বইয়ের এসি লোকালের ভাড়ার সঙ্গে তা সামঞ্জস্য রেখেই ভাড়া স্থির করা হবে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot