Saturday, June 20, 2026
Homeঅপহরণ কাণ্ডে পুলিশকর্তার গ্রেফতারির নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

অপহরণ কাণ্ডে পুলিশকর্তার গ্রেফতারির নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: অপহরণ মামলায় তামিলনাড়ুর পুলিশকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। সেই নির্দেশ খারিজ করে রাজ্যের সিআইডি-কে (CID) তদন্তভার দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তামিলনাড়ুর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব (Tamil Nadu ADGP) পুলিশ এইচএম জয়রামকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্টের যে বেঞ্চ, সেখান থেকে মামলা অন্য এজলাসে সরানোর জন্য ওই হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ শীর্ষ আদালতের।

আদালতকে রাজ্য জানায়, জয়রামকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সাসপেন্ড করা হয়নি। জয়রাম সরকারের ওই সাসপেনশন অর্ডার আলাদা মামলার মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি মনমোহন মলহোত্রা।

আরও পড়ুন: এল তিন বিচারপতির তদন্তের রিপোর্ট, কী হবে বিচারপতি ভার্মার?  

শুনানিতে আদালতের অভিমত, হাইকোর্টের নির্দেশ অনুসারে সাসপেনশন নির্দেশ জারি হয়নি। দ্বিতীয়ত, ঘটনা তদন্তভার সিবিআই-সিআইডিকে হস্তান্তর করা যায়। তৃতীয়ত, সম্পর্কিত মামলা ওই হাইকোর্টের অন্য বিচারপতির কাছে পাঠানো যেতে পারে। আইন অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পর্কিত পুলিশ অফিসারকে সাসপেন্ড থাকতে হবে বলে জানান সরকারি আইনজীবী।

উল্লেখ্য, বাড়ির অমতে যুবক-যুবতীর বিয়ের জেরে যুবকের কিশোর ভাই অপহৃত হয়। সেই অপহরণ মামলা সূত্রে বিধায়ক জগন মূর্তির আগাম জামিনের আবেদন। সেই মামলায় অন্তর্ভুক্ত না থাকা সত্ত্বেও জয়রামকে গ্রেফতারের নির্দেশ। পরবর্তীকালে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ রাজ্যের।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি ভুঁইয়া মন্তব্য করেন, “হাইকোর্টের নির্দেশ বস্তুত আশ্চর্যজনক। একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে জারি সাসপেনশন অর্ডার সরকার প্রত্যাহার করতে রাজি কি না জেনে আসুন।” অন্যদিকে, বিচারপতি মনমোহন মন্তব্য করেন, বিচারপতি হিসেবে ১৮ বছর কাজ করছি, কিন্তু এমন ক্ষমতা (গ্রেফতারির নির্দেশ) আমার আছে, এটাই জানতাম না। আগামিকাল বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto