Monday, June 8, 2026
Homeভারতীয়দের রক্তপাত বৃথা যাবে না, শাস্তি পেতে হবে, শাহি হুঙ্কার

ভারতীয়দের রক্তপাত বৃথা যাবে না, শাস্তি পেতে হবে, শাহি হুঙ্কার

ওয়েবডেস্ক- উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে সন্ত্রাস দমনে ফের হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ২০২৬-এর মধ্যেই দেশ থেকে মাওবাদী (Maoist) নির্মূলের প্রতিশ্রুতি। অপারেশন সিঁদুরের পরে ফের সন্ত্রাসদমনে শাহি হুঙ্কার। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সন্ত্রাসদমনে গোটা বিশ্বজুড়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। ভারতীয়দের রক্তপাত বৃথা যাবে না, শাস্তি পেতে হবে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশে ৬০,২৪৪ জনের হাতে পুলিশ কনস্টেবলের নিয়োগপত্র তুলে দেন। এর মধ্যে রয়েছেন ১২,০৪৮ জন মহিলা। সেইসঙ্গে এদিন সন্ত্রাসী ঘাঁটি নিখুঁতভাবে গুঁড়িয়ে দেওয়ার জন্য সশস্ত্রবাহিনীকে ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদির সঙ্গে কংগ্রেস আমলের তুলনা টেনে অমিত শাহ বলেন, সেই সময় ঘন ঘন হামলা হলেও কোনও সাড়া পাওয়া যেত না। সশক্ত ভারত’-এর বর্তমান যুগের প্রশংসা করে, শাহ মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, মহাকাশ প্রযুক্তি, শিক্ষা, বিমান চলাচল, যুবসমাজের জন্য সুযোগ, কম্পিউটার-ভিত্তিক দক্ষতা এবং নগর গতিশীলতার ক্ষেত্রে জাতির অগ্রগতি তুলে ধরেন।

আরও পড়ুন- উড়ানের টিকিট কাটতে গেলে এখন একটাই প্রশ্ন, ‘১১A সিট ফাঁকা আছে?’

অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদির আমলে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা উন্নতি হয়েছে।  আগে ১১টি জেলা মাওবাদী প্রভাবিত এলাকা ছিল, কিন্তু আজ এই চরমপন্থা শুধুমাত্র তিনটি জেলায় বিদ্যমান। আমার কথা মনে রেখো, ২০২৬ সালের ২১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল হয়ে যাবে।

প্রধানমন্ত্রী মোদির অধীনে অর্থনীতির প্রবৃদ্ধি তুলে ধরে শাহ বলেন, “২০২৭ সালের মধ্যে দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। প্রধানমন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন আমাদের অর্থনীতি ছিল ১১তম বৃহত্তম।” শাহ নিরপেক্ষ সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, গত ১১ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, কোটি কোটি মানুষ রান্নার গ্যাস সিলিন্ডার, বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়েছে এবং কৃষকরা প্রতি বছর ৬,০০০ টাকা পেতে শুরু করেছে।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini