Thursday, June 18, 2026
Homeমাখনের মতো মুখে মিলিয়ে যায় এই মুখরোচক! পুষ্টিগুণে ভরপুর

মাখনের মতো মুখে মিলিয়ে যায় এই মুখরোচক! পুষ্টিগুণে ভরপুর

ওয়েব ডেস্ক: বাঙালি বাড়িতে বিকেল মানেই এক কাপ গরম গরম চা (Hot Tea)। তবে শুধু চা’য়ে কি আর মন ভরে? চায়ের সঙ্গে ‘টা’ পেলে জমে যায় বিকেলে ‘চায়ে পে চর্চার’ আড্ডাটা। এই টা’য়ের তালিকায় কখনও থাকে ঝালমুড়ি (Jhalmuri) তো কখনও আবার মুচমুচে তেলেভাজা (Snacks)। মুখরোচক এই খাবার জিভে জল আনলেও (Tasty Food), স্বাস্থ্যসম্মত (Healthy) কিন্তু একবারেই নয়! তাই মাঝে মধ্যে খেলেও রোজ মোটেই ভাল নয়। তাই এবার থেকে এসব খাবারকে ছুটি জানিয়ে হাতে তুলে নিন মাখানা (Makhana)! বিকেলে হালকা স্ন্যাস্কে (Snacks) এটি কিন্তু দারুণ চয়েস। যা সুস্বাদু ও পুষ্টিগুণেও সেরা (Tasty and Healthy)। নরম মুচমুচে মাখানা (Makhana) মুখে দিলেই মাখনের (Butter) মতো গলে যায়। জানেন কোন কোন উপাদানে ভরপুর এই মাখনা (Makhana)?

ফাইবার: মাখানায় (Makhana) থাকে ভরপুর ফাইবার (Fiber)। ১০০ গ্রাম মাখানায় প্রায় ১৪.৫ গ্রাম ফাইবার (Fiber) থাকে। এটি রোজের হজমের সমস্যা (Digestion) কমিয়ে হজম শক্তি উন্নত করে।

প্রোটিন: প্রোটিন (Protein) প্যাকের সম্ভারে ভর্তি মাখানা (Makhana)। ১০০ গ্রামে প্রায় ৯.৭ গ্রাম প্রোটিন (Protein) থাকে। এটি শরীরে প্রোটিনের (Protein) ঘাটতি পূরণ করে। বিকেলের হালকা জলখাবারে (Snacks) কিন্তু এটা খেতেই পারেন।

আরও পড়ুন: বর্ষায় চোখ রাঙায় ছত্রাক সংক্রমণ! রইল ত্বকের যত্ন নেওয়ার খুঁটিনাটি টিপস

অ্যান্টিঅক্সিডেন্ট: মুচমুচে মাখানায় থাকে ভিটামিন এ (Vitamin A), ম্যাগনেশিয়াম (Magnesium) ও সেলেনিয়াম। এই অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant) শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস দূরে রাখে। অন্যদিকে ফ্রি র‌্যাডিক্যাল ধ্বংস করতে সাহায্য করে।

উপকারিতা:
রক্তে শর্করা কমায়: মাখানা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এতে গ্লাইসেমিক ইনডেক্স এর পরিমাণ কম থাকে। এটি অল্প করে গ্লুকোজ রক্তে ছাড়ে।

হৃদযন্ত্রের বন্ধু: মাখানায় সোডিয়াম ও কোলেস্টেরলের মাত্রা কম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে।

ত্বকের তারুণ্য বজায়: মাখানা ত্বকের বলিরেখা দূর করে। ফ্রি র‌্যাডিক্যাল থেকে ত্বককে বাঁচিয়ে রাখে।

ওজন হ্রাসে সহায়তা: একবাটি মাখনা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। কারণ এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি। তাই বেশি খিদেও পায় না।

হাড়ের সুস্বাস্থ্য বজায়: মাখানা হাড় ও দাঁতকে মজবুত করে। কারণ এতে থাকে ক্যালসিয়াম ও ফসফরাস।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto