Monday, July 6, 2026
Home'অপারেশন সিঁদুর' সংসদে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অধিবেশনের দাবিতে চিঠি ইন্ডিয়া জোটের

‘অপারেশন সিঁদুর’ সংসদে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অধিবেশনের দাবিতে চিঠি ইন্ডিয়া জোটের

ওয়েবডেস্ক- অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ফের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে বিশেষ অধিবেশনের (Special Session) দাবি জানালেন বিরোধীরা। তৃণমূলের উদ্যোগে একজোট হয়ে ১৬ টি দল ওই চিঠিতে স্বাক্ষর করেছে। একজোট দলের বিরোধীদের দাবি, লাগাতার পাকিস্তান জঙ্গি, অপারেশন সিঁদুর সহ ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে জবাব দিক কেন্দ্র সরকার। এর আগেই মোদি সরকারে কাছে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনে দাবি করেছিল বিরোধীরা। ফের সেই দাবিতে সরব হলেন তারা।

মঙ্গলবার এই নিয়ে দিল্লি কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ ইন্ডিয়া জোটের প্রায় সব গুরুত্বপূর্ণ শরিক দল যোগ দিয়েছে। তৃণমূলের উদ্যোগেই জোটসঙ্গীরা ফের এই সুর তুলে চাপে ফেলেছে মোদি সরকারকে। এদিনের বৈঠকে যে ১৬টি দল যোগ দিয়েছিল, তারা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে এই ১৬ দলের বাইরে আম আদমি পার্টি নিজেদের মতো করে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে। তৃণমূলে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন বলেছেন, আমরা বিশেষ অধিবেশনের দাবি করছি, কারণ সরকার সংসদের কাছে দায়বদ্ধ। আর সংসদ নাগরিকদের কাছে দায়বদ্ধ। তাই সরকারকে জবাবদিহি করতেই হবে’।

ইতিমধ্যেই গোটা বিশ্বে পহেলগামে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর কেন, কী কারণে সেই কারণে ভারত সরকারের তরফে বিদেশে যে ৩২টি সর্বদলীয় সাংসদ প্রতিনিধিদল বিদেশে রয়েছে। সেখানে তারা এই সম্পর্ককে বিভিন্ন ইস্যু তুলে ধরছেন। সেই সঙ্গে জাকার্তায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে সেই দেশের জনগণকে কাশ্মীরে বেড়াতে আসার অনুরোধ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিনিধি দলটির ফিরে আসার পর জুন মাসের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন ইন্ডিয়া জোটের শরিকরা।

দেখুন ভিডিও-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT