HomeScrollসেপ্টেম্বরেই বাড়ছে Hyundai-র গাড়ির দাম! Creta থেকে i20, কতটা বাড়বে খরচ?
Hyundai Car Price Hike

সেপ্টেম্বরেই বাড়ছে Hyundai-র গাড়ির দাম! Creta থেকে i20, কতটা বাড়বে খরচ?

কাঁচামাল ও উৎপাদন খরচ বাড়ার জেরে ফের গাড়ির দাম বাড়ানোর পথে হুন্ডাই, সেপ্টেম্বরে কার্যকর হতে পারে নতুন দাম

ওয়েব ডেস্ক : ফের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে গাড়ির দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে কোন মডেল বা কোন ভ্যারিয়েন্টে কতটা দাম বাড়বে, তা আলাদাভাবে নির্ধারণ করা হবে।

সংস্থার বক্তব্য, কাঁচামাল ও বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি, পরিচালন খরচ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাড়তি খরচের পুরো চাপ যাতে সরাসরি গ্রাহকদের উপর না পড়ে, সেই বিষয়টিও সংস্থা বিবেচনা করছে বলে জানানো হয়েছে। হুন্ডাইয়ের গাড়ির তালিকায় গ্র্যান্ড আই১০ নিওস থেকে শুরু করে আয়োনিক ৫ পর্যন্ত একাধিক মডেল রয়েছে। দাম প্রায় ৫.৬ লক্ষ টাকা থেকে ৫৫.৭ লক্ষ টাকা পর্যন্ত।

আরও খবর : ১ লক্ষের একটু বেশি দামে Ather-এর এই স্কুটার, ফিচার জানলে চোখ কপালে উঠবে!

হুন্ডাইয়ের জনপ্রিয় ক্রেটা, ক্রেটা ইলেকট্রিক, ভেন্যু, এক্সটার, আই২০, ভার্না, অরা এবং আলকাজারের মতো মডেলও এই মূল্যবৃদ্ধির আওতায় আসতে পারে। তবে প্রতিটি মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বৃদ্ধির পরিমাণ আলাদা হবে। ফলে সেপ্টেম্বর থেকে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে বাজেট কিছুটা বাড়িয়ে রাখার প্রয়োজন হতে পারে।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও হুন্ডাইয়ের ব্যবসায় চাপ দেখা গিয়েছে। পশ্চিম এশিয়ার প্রতিকূল পরিস্থিতি এবং সংস্থার অন্যতম সরবরাহকারী মোবিসের কারখানায় অগ্নিকাণ্ডের জেরে উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়। এর প্রভাব পড়েছে রফতানিতেও। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। এর মধ্যেই চলতি বছরে তৃতীয়বার গাড়ির দাম বাড়াতে চলেছে হুন্ডাই। জানুয়ারিতে ০.৬ শতাংশ এবং জুনে সর্বোচ্চ ১২,৮০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News