Saturday, March 28, 2026
HomeScrollদিল্লির ঘটনায় শনাক্ত ৩০! কড়া পদক্ষেপ পুলিশের
Delhi

দিল্লির ঘটনায় শনাক্ত ৩০! কড়া পদক্ষেপ পুলিশের

ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে

ওয়েব ডেস্ক : রাজধানীতে তুর্কমান গেটের কাছে বেআইনি নির্মান ভেঙেছিল পুরসভা। তা করতে গিয়ে পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষ বেধেছিল স্থানীয়দের। এই ঘটনায় আহত হয়েছিলেন অন্তত পাঁচজন পুলিশ। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনায় অন্তত ৩০ জনকে চিহ্নিত করে গ্রেফতারি পরওয়ানা জারি করল প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মঙ্গলবার রাত ১টা নাগাদ তুর্কমান গেটের কাছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (Delhi Municipal Corporation) অভিযান চালায়। সঙ্গে ছিল পুলিশ বাহিনীও। তবে সেখানে ‘অবৈধ দখল’ ভাঙা শুরু হতেই জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তারা তা বাধা দেওয়ার চেষ্টা করেন। এর পরেই পুলিশের উপর ক্ষিপ্ত জনতা হামলা শুরু করে বলে অভিযোগ। ইট ও পাথরের টুকরো ছোড়া হয় বলেও অভিযোগ। সেই হামলায় পাঁচ পুলিশ কর্মী আহত হন। এই হামলা রুখতে পাল্টা লাঠি চার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে।

আরও খবর : কুয়াশায় বিপর্যস্ত রেল চলাচল, লেট একাধিক এক্সপ্রেস ট্রেন

সেই ঘটনায় দিল্লি পুলিশের অভিযোগ, ওই উচ্ছেদ নিয়ে গুজব ছড়াতে সক্রিয় ভূমিকা পালন করেছিল ইউটিউবার (Youtuber) সলমান খান। অভিযোগ, ঘটনাস্থল থেকে একাধিক ভিডিয়ো তুলে তাতে উস্কানিমূলক বক্তব্য পেশ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় সলমান। তা দেখেই এলাকায় লোক জড়ো হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ।

পুলিশের তরফে আরও অভিযোগ, উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লাহ নাদভির বিরুদ্ধেও। বিক্ষোভের সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলে সূত্রে খবর। এমনকি তাঁকে পুলিশের সঙ্গে তর্ক করতেও দেখা গিয়েছে এক ভিডিয়োতে। ফলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানা যাচ্ছে, যে সব ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দেখেই অভিযুক্তদের শনাক্ত করছে পুলিশ। তাঁদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশিও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot