Thursday, May 7, 2026
HomeScrollস্কুলে চেয়ার থেকে অচৈতন্য হয়ে মাটিতে, হৃদরোগে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

স্কুলে চেয়ার থেকে অচৈতন্য হয়ে মাটিতে, হৃদরোগে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

গান্ধীনগর: প্রতিদিনের মতো আজও স্কুলে এসেছিল শিশুটি। করিডর দিয়ে স্কুলে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছিল। যেতে যেতে কাঁধে ব্যাগ নিয়েই সামনে থাকা একটি চেয়ারে বসে পড়ে সে। বন্ধুরা সামনে এসে কথা বলার চেষ্টা করে।

কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ বসে থাকার পরে চেয়ার থেকে পড়ে যায় সে। সেই মুহূর্তে স্কুলের কর্মীরাও সেখানে ছিলেন। তারাও ছুটে আসেন। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তৃতীয় শ্রেণির ওই ছাত্রীটির মৃত্যু হয়েছে বলে জানান।

আরও পড়ুন: সংখ্যালঘু নির্যাতনে ‘নো টলারেন্স’! নতুন পদক্ষেপ নিচ্ছে ইউনুস সরকার

আমেদাবাদের ওই বেসরকারি স্কুলে ছাত্রী ছিল গার্গী তুষার রানপারা (৮) ৷ কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই গার্গীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

স্কুলের সিসি ক্যামেরায় সমস্ত বিষয়টি ধরা পড়ে। প্রিন্সিপাল জানান, গার্গী স্কুলে এসে আচমকায় বুকে ব্যথা অনুভব করে ৷ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওখানে থাকা স্কুলের কর্মী থেকে শিক্ষকরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করেন ৷ অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় তাকে স্কুল কর্মীদের গাড়িতে করে কাছের জাইডাস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা সিনহা জানান, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে। মেয়েটি এখানে দাদু, দিদার সঙ্গে থাকত ৷ তার বাবা-মা মুম্বইয়ে থাকেন ৷ হাসপাতাল তরফে আরও জানা গিয়েছে, সাধারণ জ্বর, সর্দি, কাশি ছাড়া শিশুটির শরীরে অন্য কোনও অসুখ ছিল না বলে জানিয়েছেন গার্গীর দাদু, দিদা ৷

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto