Saturday, July 18, 2026
HomeScrollবৃষ্টিতে ট্রেনের দরজা খোলা-বন্ধ নিয়ে বচসা, চলন্ত লোকালেই যুবককে...
Mumbai

বৃষ্টিতে ট্রেনের দরজা খোলা-বন্ধ নিয়ে বচসা, চলন্ত লোকালেই যুবককে…

ঘটনায় অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : বৃষ্টির মধ্যে লোকাল ট্রেনের (Train) দরজা খোলা থাকবে, না বন্ধ, এই সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বচসাই শেষ পর্যন্ত গড়াল খুনে। মুম্বইয়ের (Mumbai) এক চলন্ত লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় সহযাত্রীর ছুরির আঘাতে মৃত্যু হল ২২ বছরের যুবক মায়াঙ্ক লোহারের। ঘটনায় অভিযুক্তকে বুধবার গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চার্চগেট-নালাসোপারা ফাস্ট লোকাল ট্রেনে (Train) আন্ধেরি স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টির কারণে এক যাত্রী দরজা বন্ধ রাখতে চাইছিলেন, অন্য জন দরজা খোলা রাখার পক্ষে ছিলেন। সেই নিয়েই দু’জনের মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, বচসার এক পর্যায়ে অভিযুক্ত নিজের কাছে থাকা ধারালো অস্ত্র বের করে মায়াঙ্কের পেটে ছুরি মারে। গুরুতর জখম অবস্থায় ময়াঙ্ক কামরার মেঝেতে লুটিয়ে পড়েন। এদিকে ট্রেন বোরিভলি স্টেশনে পৌঁছনোর আগেই অভিযুক্ত চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

আরও খবর : জুনের গরমে হুডিই ফাঁস করল খুনের রহস্য!

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সরকারি রেল পুলিশ (GRP) ও রেল সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরা। আহত মায়াঙ্ককে প্রথমে বোরিভলি স্টেশনের জরুরি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে অ্যাম্বুল্যান্সে কাঁদিভলির শতাব্দী হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করে। কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot