Wednesday, July 15, 2026
HomeScrollজুনের গরমে হুডিই ফাঁস করল খুনের রহস্য!
Pune Murder Case

জুনের গরমে হুডিই ফাঁস করল খুনের রহস্য!

৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তাঁর গায়ে ছিল একটি হুডি

ওয়েব ডেস্ক : প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছিল। প্রি-ওয়েডিং ফটোশুটে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে হবু বর কেতন আগরওয়ালের (Ketan Agarwal)। এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত গ্রেফতার হন কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন।

পুলিশ (Police) জানিয়েছে, কেতনের মৃত্যুকে দুর্ঘটনা বলে প্রমাণ করার ছক কষেছিলেন অভিযুক্তরা। তবে তদন্তে একটি ছোট্ট বিষয়ই গোটা রহস্যের জট খুলে দেয়। সেটি হল একটি হুডি। ঘটনার দিন লোহাগড় দুর্গ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন তদন্তকারীরা। সেই সময় নজরে আসে, কেতন ও সিয়ার গাড়ির পিছনে একজন যুবক ঘোরাফেরা করছেন। তাঁর গতিবিধি ছিল অত্যন্ত সন্দেহজনক। আরও অবাক করার বিষয়, জুন মাসের প্রচণ্ড গরমে, প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তাঁর গায়ে ছিল একটি হুডি।

আরও খবর : বাঘের থাবায় আহত উদ্ধব! মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা?

অস্বাভাবিক এই পোশাকই তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। পরে আশপাশের আরও একাধিক সিসিটিভি ফুটেজে একই ব্যক্তিকে দেখা যায়। এরপরই পুলিশ (Police) ওই যুবকের পরিচয় খুঁজতে শুরু করে। তদন্তে উঠে আসে, ওই যুবক চেতন, যিনি সিয়া গোয়েলের ঘনিষ্ঠ পরিচিত। বিষয়টি নিয়ে সিয়াকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তদন্তকারীদের হাতে একের পর এক প্রমাণ আসতে থাকায় শেষ পর্যন্ত ভেঙে পড়েন তিনি।

পুলিশের দাবি, জেরায় সিয়া হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন। এরপর তাঁর মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে চেতনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়েও নিশ্চিত হয় তদন্তকারী দল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot