ওয়েব ডেস্ক : এপ্রিলে অনেকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের দরজা (Bank Close)। ইতিমধ্যে ছুটির তালিকা প্রকাশ সকরেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। সেই অনুযায়ী, আগামী মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্কগুলি। ফলে সে কথা মাথায় রেখে প্রয়োজনীয় কাজগুলি আগে থেকে করে রাখারই পরামর্শ দিচ্ছেন অনেকে।
বাৎসরিক হিসাবনিকাশের জন্য এ এপ্রিল বন্ধ থাকতে চলেছে সারা দেশের ব্যাঙ্ক । এর পর ৩ এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে। ফলে এদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার পর ১৪ এপ্রিল রয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী। ফলে সেদিনও বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা (Bank Holidays)।
আরও খবর : সামনেই নির্বাচন! ভোটারদের জন্য সুখবর কমিশনের
এছাড়া রাজ্য জ্যভিত্তিক একাধিক ছুটি (Holidays) রয়েছে। ২ এপ্রিল মাউন্ডি থার্সডে উপলক্ষে কানপুর, লখনউ এবং তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এর পর ১৫ এপ্রিল রয়েছে বাংলা নববর্ষ, বিহু এবং হিমাচল দিবস। সে কারণে সেদিন কলকাতা, কেরল, গুয়াহাটি এবং হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৬ এপ্রিল গুয়াহাটিতে রয়েছে বিহু উৎসব। ফলে সেদিন সেখা বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০ এপ্রিল কর্ণাটকে অক্ষয় তৃতীয়া ও বাসভ জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ এপ্রিল ত্রিপুরায় গারিয়া পূজার জন্য স্থানীয়ভাবে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে।
এগুলি বাদ দিয়েও রয়েছে সাপ্তাহিক ছুটি। ৫, ১২, ১৯ এবং ২৬ এপ্রিল হল রবিবার। পাশাপাশি ১১ এপ্রিল দ্বিতীয় শনিবার এবং ২৫ এপ্রিল চতুর্থ শনিবার। ফলে সেদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। তবে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও, ডিজিটাল পরিষেবা স্বাভাবিক থাকবে। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। এটিএম থেকেও টাকা তোলা যাবে।
দেখুন অন্য খবর :







