HomeScrollনিট প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার বায়োলজির লেকচারার
NEET

নিট প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার বায়োলজির লেকচারার

এই শিক্ষিকা এনটি-এর পেপার কমিটির সদস্যা ছিলেন

ওয়েব ডেস্ক : নিট (NEET) প্রশ্নফাঁসের তদন্তে নেমে এবার গ্রেফতার বায়োলজির লেকচারার। নাম মনীষা গুরুনাথ মান্ধারে। জানা যাচ্ছে, এই শিক্ষিকা এনটি (NTA)-এর পেপার কমিটির সদস্যা ছিলেন। তদন্তকারীদের দাবি, ওই শিক্ষিকার কাছে ছিল উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রের অ্যাক্সেস। আর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সিবিআই (CBI) বিবৃতি জারি করেছে। বলা হয়েছে, এই শিক্ষিকা যুক্ত ছিলেন নিট পরীক্ষার (NEET Exam) সঙ্গে। তাঁকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তদন্তের পরেই তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। অভিযোগ গত এপ্রিলে পরিক্ষার্থীদের জোগাড় করে ক্লাস শুরু করেছিলেন অভিযুক্ত শিক্ষিকা। আর সেখান থেকে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এর আগে গত ১৪ এপ্রিল বিউটি পার্লারের মালিক মনীষা ওয়াঘমারকে গ্রেফতার করা হয়েছিল। তার পরেই এই শিক্ষিকাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও খবর : ‘পাকিস্তান যদি ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়…,’ হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের

নিট (NEET) প্রশ্নফাঁসের তদন্তে নেমে পিভি কুলকর্নি নামে এক শিক্ষককে শুক্রবার গ্রেফতার করেছিল সিবিআই। অবসরপ্রাপ্ত এই শিক্ষক নিট পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, তিনি মনীষা ওয়াঘমারের সাহায্য নিয়ে একটি ক্লাসের আয়োজন করেন। আর সেখান থেকে ফাঁস হয় প্রশ্নপত্র।

চলতি বছরের ৩ মে হয়েছিল নিটের পরীক্ষা (NEET Exam)। এই পরীক্ষা দিয়েছিলে প্রায় ২৩ লক্ষ পড়ুয়া। জানা গিয়েছিল, পরীক্ষার একমাস আগেই বেশ কিছু প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে এসেছিল। বেশ কিছু প্রশ্ন মিলে গিয়েছিল বলেও জানা গিয়েছিল। এমনকি উত্তরও মিলে গিয়েছিল। তার পরেই এই পরীক্ষা বাতিল করা হয়। নতুন করে এই পরীক্ষা হবে আগামী ২১ জুন। তা জানিয়েছে এনটিএ।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News