Thursday, March 12, 2026
HomeScrollফের আমেরিকায় খুন ভারতীয় যুবক, চাকরির খোঁজে বিদেশে আসেন

ফের আমেরিকায় খুন ভারতীয় যুবক, চাকরির খোঁজে বিদেশে আসেন

ওয়াশিংটন ডিসি: আমেরিকায় (America) গুলিতে নিহত হায়দরাবাদের (Hyderabad) যুবক। জানা গিয়েছে ওয়াশিংটন ডিসিতে (Washington DC) পড়াশোনার জন্য দেশ (India) থেকে পাড়ি দিয়ে ছিলেন তিনি। সোমবার ওই যুবকের উপর হামলাকারীরা গুলি চালায়।

আমেরিকায় (America) একটি গ্যাস স্টেশনে (Gas Station) এক ২৬ বছর বয়সী যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম কোয়্যাদা রবি তেজা (Koyyada Rabi Teja)। হায়দরাবাদের (Hyderabad) আরকে পুরম গ্রিন হিলস (RK Puram Green Hills Colony) কলোনির বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: ‘মন কি বাত’ থেকে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা মোদির

মাস্টার ডিগ্রি করতে ২০২২ সালের মার্চে তিনি আমেরিকায় গিয়েছিলেন। পড়াশোনা শেষ করে তিনি চাকরির খোঁজ করছিলেন তিনি। কি কারণে এই হত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বেশ কয়েক মাস ধরেই আমেরিকায় ভারতীয় যুবকদের পর পর হত্যার থেকে নিখোঁজের খবর সামনে আসে। গত মাসে শিকাগোর এক পেট্রোল পাম্পের কাছে তেলঙ্গানার এক পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।

নাম জানা যায় সাই তেজা নুকারপু। ২২ বছরের এই যুবক আংশিক সময়ের জন্য পেট্রোল পাম্পে কাজ করতেন। মৃতের অভিভাবক জানিয়েছিলেন, ঘটনার দিক তার ছেলের ডিউটি ছিল না, কিন্তু তার এক সহকর্মী তাঁকে থেকে যেতে অনুরোধ করেছিল। তাই সেদিন সে ছিল পেট্রোল পাম্পে।

অন্য একটি ঘটনায়, জর্জিয়ার রাজধানী আটলান্টায় একজন ভারতীয় শিক্ষাবিদকে অজ্ঞাত হামলাকারীরা গুলি করে হত্যা করেছে যখন সে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। মৃত শিক্ষাবিদ ডা. শ্রীরাম সিং আমেরিকায় বিগত চার দশক ধরে বসবাস করছিলেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast