Saturday, July 11, 2026
HomeScrollপহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চালু করা হল হেল্পলাইন নম্বর

পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চালু করা হল হেল্পলাইন নম্বর

কলকাতা: মঙ্গলবার দুপুরের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা (Terror Attack)। এই হামলায় প্রায় ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে। জঙ্গি হামলার ঘটনার জেরে চালু হল হেল্পলাইন নম্বর।

পহেলগাঁওয়ের জঙ্গি হানি পুলুওয়ামার পর সম্ভবত ভারতে দ্বিতীয় বড় জঙ্গি হামলা। ঘটনার জেরে ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। জঙ্গি হামলার ঘটনার জেরে চালু হল হেল্পলাইন নম্বর। শ্রীনগরের জন্য এই নম্বর হল ০১৯৪২৪৫৭৫৪৩ এবং ০১৯৪২৪৮৩৬৫১। এডিসি শ্রীনগরের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা ৭০০৬০৫৮৬২৩ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।

আরও পড়ুন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু নৌসেনার এক অফিসারের

বিশেষ করে কাশ্মীরে এখন পর্যটনের মরশুম। সেখানে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত বহু বাসিন্দা। এই হামলা নিঃসন্দেহে ভূস্বর্গের আর্থ সামাজিক ক্ষতি। জঙ্গি হামলার খবর পেতেই তার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ বিভিন্ন মহল। শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই ঘটনায় মোদি সরকারকে তুলোধনা করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভার বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রের তরফে বারবার বলা হয়েছে কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। সেখানে জঙ্গি হামলায় ২৭ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এর দায় সরকারকে নিতে হবে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto