HomeScrollআজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ
Cockroach Janata Party

আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ

ভাইরাল পোস্টের জেরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন

নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ককরোচ জনতা পার্টি’-সিজেপি’র (Cockroach Janata Party) ডাকে শনিবার যন্তর মন্তরে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে (Abhijit Dipke) সম্প্রতি ভারতে ফিরেছেন এবং তিনি এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাবেশ ঘিরে রাজধানীতে সতর্ক রয়েছে প্রশাসন।

সামাজিক মাধ্যমে অভিজিৎ ডিপকের একাধিক পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও দলটি এখনও আনুষ্ঠানিক রাজনৈতিক স্বীকৃতি পায়নি, তবু ডিজিটাল পরিসরে এর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই মধ্যে সিজেপি-র এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়াকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলির তরফে জাতীয় নিরাপত্তার কারণ দেখানো হয়েছিল বলে দাবি করা হয়।

আরও পড়ুন: ‘চুমুর ইমোজি’ পাঠানো মানেই যৌন হেনস্তা নয়! স্ত্রীর আবেদন খারিজ করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

দলের মুখপাত্র সৌরভ দাস সমর্থকদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, তাঁরা যেন সরাসরি যন্তর মন্তরে পৌঁছন এবং পার্লামেন্ট স্ট্রিট এলাকায় ভিড় না করেন। একই সঙ্গে তিনি নিট প্রশ্নফাঁস কাণ্ডের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছেন।

অন্যদিকে, দলের ডিজিটাল মুখপাত্র আশুতোষ রাঙ্কার দাবি, শনিবারের এই সমাবেশ ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।

সূত্রের খবর, সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন। অতীতে তিনি প্রকাশ্যে ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতি সমর্থন জানিয়েছিলেন। ফলে তাঁর সম্ভাব্য উপস্থিতি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News