Saturday, May 2, 2026
HomeScrollমধ্যরাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব

মধ্যরাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব

নয়াদিল্লি: ওয়াকফ বিলের পর মধ্যরাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব। রাত দুটোর সময় মণিপুর নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। মধ্যরাতে সংসদ প্রায় বিরোধী শূন্য ছিল। বিরোধী শিবিরের প্রথম সারির অনেক নেতাই অনুপস্থিতি ছিলেন প্রায় ফাঁকা মাঠে প্রস্তাবটি পাশ করিয়ে নিল কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী পাশ হয় রাত ১টা বেজে ৫৭ মিনিটে। স্পিকার ওম বিড়লা জানান এবার মণিপুর প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে উত্তপ্ত মণিপুরের (Manipur) পরিস্থিতি। মাঝে কয়েকদিন শান্ত হয়েছিল তারপর ফের অশান্ত হয়ে উঠেছিল মণিপুর। উত্তপ্ত পরিস্থিতির জেরে গত ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ (N. Biren Singh)। তার পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন (Imposition Presidents Rule Manipur)। নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। বুধবার সেই প্রস্তাবই পাশ হয়েছে। যদিও প্রস্তাব নিয়ে আলোচনার সময় কড়া ভাষায় সরকারকে নিশানা করে বিরোধীরা। ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, “সরকার যে মণিপুরকে একেবারেই গুরুত্ব দেয় না, তাই এই মধ্যরাতে আলোচনার প্রস্তাব দেওয়ায়। বুধবার কংগ্রেস সাংসদ শশী তারুর কেন্দ্রের তীব্র সমালোচনা করে বলেন, “মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী একবারও সে রাজ্যে যেতে পারলেন না।” তৃণমূলের সায়নী ঘোষ প্রশ্ন তোলেন, “সারা বিশ্ব যখন মণিপুর নিয়ে উত্তাল, মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, তখনও প্রধানমন্ত্রী নির্বিকার।

আরও পড়ুন:মধ্যরাতে লোকসভায় পাশ ‘ওয়াকফ সংশোধনী বিল’, পরীক্ষা রাজ্যসভায়

বিরোধীদের আক্রমণের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘দুই জাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। মণিপুরে শান্তি ফেরানোর জন্য যা যা করণীয় করা হচ্ছে। রাজনীতি করার জন্যই বিরোধীরা মণিপুর প্রসঙ্গ তুলছে। অবশেষে বিরোধী ও সরকার পক্ষের বাদানুবাদের পরে রাত্রি ২টো ৪১ নাগাদ লোকসভা মুলতুবি হয়।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188