Wednesday, June 17, 2026
HomeScrollমধ্যরাতে লোকসভায় পাশ ‘ওয়াকফ সংশোধনী বিল’, পরীক্ষা রাজ্যসভায়

মধ্যরাতে লোকসভায় পাশ ‘ওয়াকফ সংশোধনী বিল’, পরীক্ষা রাজ্যসভায়

নয়াদিল্লি: মধ্যরাতে পাশ লোকসভায় পাশ ‘ওয়াকফ সংশোধনী বিল’ (Parliament Waqf Bill)। এবার অপেক্ষা রাজ্যসভায় পাশ হওয়ার। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় (Waqf Amendment Bill-Rajya Sabha) চ্যালেঞ্জের মুখে ওয়াকফ বিল। বুধবার প্রায় ১২ ঘণ্টা এই বিল নিয়ে আলোচনা হয়েছে সংসদে। শাসক-বিরোধী সব পক্ষই বিল নিয়ে মতামত পেশ করে। রাত প্রায় ১২টার পর শুরু হয় ভোটাভুটি। রাত ২টো নাগাদ অধিক ভোট পেয়ে বিল পাশ হয় লোকসভায়। বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮টি, বিলের বিপক্ষে ২৩২টি ভোট পড়েছে।

বিল নিয়ে বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলল আলোচনা। আর আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin on Waqf Bill)। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি। ওয়াইসির কাণ্ডে তোলপাড় হেয় ওঠে পার্লামেন্ট। এই বিলের বিরোধীতা করে রাজ্যসভা সদস্য ও সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এদিন সকালেই বিরোধিতা করে বলেন, লোকসভায় কাল বুলডোজার চালিয়ে বিল পাশ করিয়েছে সরকারপক্ষ। মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। সংসদে সরব AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, দেশের বৃহত্তর সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে এই বিল এনে। তৃণমূল সাংসদ আবু তাহের বলেন, “ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেবে, এটাই কেন্দ্রের লক্ষ্য।

আরও পড়ুন: মিলল না স্বস্তি! বাতিল ২৬ হাজার জনের চাকরি: নির্দেশ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নপর্বের শেষে দুপুর ১টা নাগাদ বিল রাজ্যসভায় পেশ করবেন মন্ত্রী কিরেন রিজিজু। আলোচনার জন্য ৮ ঘণ্টা নির্দিষ্ট করা হয়েছে। লোকসভায় ওয়াকফ বিল নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে, রাজ্যসভাতেও একই রকম বাদানুবাদ হতে পারে। বিলটি পাশ করাতে বিশেষ বেগ পাওয়ার কথা নয় কেন্দ্রের। রাজ্যসভায় পাশ করাতে গেলে সরকারের পক্ষে ১১৯ ভোট প্রয়োজন। বর্তমানে উচ্চকক্ষে ২৪৫ জন সদস্য রয়েছেন। এই অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রয়েছে ১২৫টি ভোট। এছাড়া ৬ জন মনোনীত সদস্য বিলের পক্ষে ভোট দিতে পারেন।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO