Wednesday, August 12, 2026
HomeScrollমহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলায় বিহার থেকে ধরা পড়ল ‘মাস্টারমাইন্ড’
Maharashtra TET Paper Leak

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলায় বিহার থেকে ধরা পড়ল ‘মাস্টারমাইন্ড’

বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তা।

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের টেট (Maharashtra) প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর মূল অভিযুক্ত তথা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত বিজেন্দ্র গুপ্তাকে বিহার (Bihar) থেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। তাঁর সঙ্গে আরও এক অভিযুক্তকেও আটক করা হয়েছে। তদন্তকারীদের দাবি, একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও এত দিন ধরা যায়নি বিজেন্দ্রকে। শেষ পর্যন্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাঁকে পাকড়াও করা সম্ভব হয়েছে।

এই মামলায় এর আগেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। গত ৩ জুলাই কপিল দাহিয়া, মিঠুন সিং এবং সোনু সিংকে আটক করে পুলিশ। পরে বিজেন্দ্র গুপ্তার স্ত্রী সুমন গুপ্তাকেও গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের চক্র সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং আর্থিক লেনদেনেও তাঁর ভূমিকা ছিল।

এআই শিক্ষায় বড় পদক্ষেপ! বেঙ্গালুরুতে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়ের ঘোষণা কর্নাটক সরকারের – KolkataTV

তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্টিং অপারেশনের পর প্রথমবার বিজেন্দ্র গুপ্তার নাম সামনে আসে। সেই গোপন ভিডিওয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট কীভাবে কাজ করে, সে বিষয়ে তাঁকে মন্তব্য করতে দেখা গিয়েছিল বলে তদন্তকারী সূত্রের দাবি। এরপর থেকেই তাঁর গতিবিধির উপর নজরদারি শুরু হয়।

পুলিশের ধারণা, টেট প্রশ্নফাঁসের পাশাপাশি আরও একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে বিজেন্দ্রর যোগ থাকতে পারে। তাঁর গ্রেফতারের পর এই চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।

এ ছাড়াও তদন্তকারীরা খতিয়ে দেখছেন, প্রশ্নফাঁসের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে দিল্লি ও পাটনায় সম্পত্তি কেনা হয়েছিল কি না। সেই আর্থিক লেনদেনের সূত্রও এখন তদন্তের আওতায়। দেশের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন এই গ্রেপ্তারিকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor