Saturday, August 8, 2026
HomeScrollদীর্ঘ ১০ বছর পর কাটল নিষেধাজ্ঞা, নেপালে ফের চলবে ভারতের ২০০ ও...
Indian Currency

দীর্ঘ ১০ বছর পর কাটল নিষেধাজ্ঞা, নেপালে ফের চলবে ভারতের ২০০ ও ৫০০ টাকার নোট

কলকাতা: প্রায় এক দশকের অপেক্ষার অবসান। অবশেষে নেপালে (Nepal) ফের ব্যবহারের অনুমতি মিলল ভারতের ২০০ ও ৫০০ টাকার নোটের। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (এনআরবি) সম্প্রতি মুদ্রা সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনে জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভারতীয় ও নেপালি নাগরিকেরা এবার থেকে ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পরে ইস্যু হওয়া ২০০ ও ৫০০ টাকার নোট সঙ্গে রাখতে পারবেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভারতীয় ২০০ ও ৫০০ টাকার নোট বহন করতে পারবেন। ২০১৬ সালে ভারতে নোটবন্দির সিদ্ধান্তের পর নেপাল সরকার ২০০ ও ৫০০ টাকার ভারতীয় নোট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় কেবল ১০০ টাকার ভারতীয় নোট বহনের অনুমতি ছিল। প্রায় দশ বছর পর সেই বিধিনিষেধ শিথিল করল নেপাল।

আরও পড়ুন: গোপন চেম্বারে লুকোনো গাঁজা! পুরুলিয়ায় ট্রাক আটকাতেই ফাঁস মাদকচক্র, ধৃত ৭

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে যাতায়াত আরও সহজ হবে। দুই দেশের মধ্যে পর্যটন, ক্ষুদ্র ব্যবসা এবং সীমান্তবর্তী এলাকার দৈনন্দিন লেনদেনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতিবছর বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণে যান। একইভাবে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে বহু নেপালি নাগরিকও ভারতে আসেন। নতুন নিয়ম তাঁদের আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

তবে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক স্পষ্ট করেছে, ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু হওয়া ভারতীয় ৫০০ ও ১০০০ টাকার নোট এখনও নিষিদ্ধ। সেই পুরনো নোট নেপালে আনা বা সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। ফলে নতুন নিয়ম কার্যকর হলেও পুরনো উচ্চমূল্যের নোটের উপর আগের নিষেধাজ্ঞাই বহাল থাকছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor