Thursday, May 14, 2026
HomeScrollযাত্রীদের কথা ভেবে রিজার্ভেশন চার্টে বড় বদল রেলের!
Indian Railways

যাত্রীদের কথা ভেবে রিজার্ভেশন চার্টে বড় বদল রেলের!

এ নিয়ে মঙ্গলবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রেলের তরফে!

ওয়েব ডেস্ক : চলছে শীতকাল। এই সময়ে ঘুরতে যাওয়ার জন্য হিড়িক পড়ে সাধারণ মানুষের। সেই যাত্রীদের কথা ভেবে এবার রিজার্ভেশন চার্টে (Reservation Charts) বড় বদল আনল রেল (Indian Railways)। নতুন নিয়মে, এবার থেকে টিকিট কনফার্ম কি না, তা ১০ ঘন্টা আগে থেকে জানতে পারবেন যাত্রীরা। এ নিয়ে মঙ্গলবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

আগের নিয়ম আনুযায়ী, এতদিন চার ঘন্টা আগে র্রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হত ভারতীয় রেলের তরফে (Indian Railways)। ফলে শেষ মুহূর্তে টিকিট (Tickets) কনফার্ম কি না জানতে পারতেন যাত্রীরা। এর ফলে অনেকে সমস্যার মধ্যে পড়তেন। বিশেষ করে যাদের নাম থাকত আরএসি লিস্টে, তারা সমস্যায় পড়তেন। এ নিয়ে বহু অভিযোগ করা হয়েছিল রেলের কাছে। তার পরেই এবার রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়ে বড় পরিবর্তন আনা হয়েছে।

আরও খবর : কবাডি প্লেয়ারকে হত্যার ঘটনা! এনকাউন্টারে খতম অভিযুক্ত

রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনগুলির ছাড়ার সময় ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে। সেক্ষেত্রে চার্ট প্রকাশ করা হবে আগের দিন সন্ধ্যে ৮টার সময়। অন্যদিকে দুপুর ২টো ১মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিটের ক্ষেত্রে এই চার্ট প্রকাশ করা হবে ১০ ঘন্টা আগেই।

অন্যদিকে যে ট্রেনগুলি রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ছাড়বে, সেগুলির ক্ষেত্রেও ১০ ঘন্টা আগেই রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হবে রেলের তরফে। এমন বড় পরিবর্তনের ফলে যাত্রীরা নিজেদের ভ্রমণ সুষ্ঠভাবে পরিকল্পনা করতে পারবে বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto