HomeScroll‘পলাতক’ বিজয়-ললিতকে কবে দেশে ফেরানো হবে? মুখ খুলল নয়াদিল্লি
Vijay Mallya-Lalit Modi

‘পলাতক’ বিজয়-ললিতকে কবে দেশে ফেরানো হবে? মুখ খুলল নয়াদিল্লি

“আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক,” প্রকাশ্যে মন্তব্য বিজয় মালিয়া, ললিত মোদির

ওয়েব ডেস্ক: একজন ছিলেন দেশের নামজাদা শিল্পপতি, অন্যজন ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান। কিন্তু আজ তাঁরা পরিচিত ‘প্রতারক’ এবং ‘পলাতক’ হিসেবে। কারণ, হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে তাঁরা দু’জনেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন ‘খুলে আম’। শুধু তাই নয়, প্রকাশ্যে বুক ফুলিয়ে নিজেদের ‘দেশের সবথেকে বড় পলাতক’ হিসেবে দাবিও করছেন। আজ্ঞে হ্যাঁ, বিজয় মালিয়া (Vijay Mallya) এবং ললিত মোদির (Lalit Modi) কথাই এখানে বলা হচ্ছে। এবার তাঁদের দেশে ফেরানো নিয়েই বড় মন্তব্য করল নয়াদিল্লি।

সম্প্রতি, বিজয় মালিয়ার জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা দেন ললিত মোদি। সেই ভিডিওতে মালিয়াকেও দেখা গিয়েছে। আর সেখানেই সদর্পে ললিত মোদি বলেন, “চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি।” তারপরেই তিনি বলেন, “পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।”

আরও পড়ুন: থাইল্যান্ডে বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দেওয়া নিয়ে কড়া বিবৃতি দিল ভারত সরকার

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ভারতের অনেকেই ফের এই প্রশ্নটা তুলতে শুরু করেন যে, কেন এই দুই প্রতারককে দেশে ফেরানো হচ্ছে না। এই নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় তুমুল শোরগোল। চাপে পড়ে বিয়য়টি নিয়ে মুখ খোলে কেন্দ্র। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “আমরা পলাতকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রক্রিয়াটি চালু রয়েছে। আসলে এই মামলাগুলির অনেকগুলিতেই একাধিক স্তরের আইনি প্রক্রিয়া জড়িত থাকে।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News