Wednesday, March 25, 2026
HomeScrollভূস্বর্গে চাঞ্চল্যকর ঘটনা, সেনাছাউনিতেই খুন জওয়ান!
Jammu and Kashmir

ভূস্বর্গে চাঞ্চল্যকর ঘটনা, সেনাছাউনিতেই খুন জওয়ান!

কোনও সতীর্থই ওই সেনা অফিসারকে খুন করেছে!

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) চাঞ্চল্যকর ঘটনা। সেনা ছাউনিতেই খুন হলেন এক সেনা অফিসার (Soldier)। এই ঘটনায় প্রথমে জঙ্গি হানার আশঙ্কা করা হয়েছিল। তবে সেই সম্ভাবনাকে খারিজ করা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রাথমিক অনুমান, কোনও সতীর্থই ওই সেনা অফিসারকে খুন (Death) করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। তা ঘটেছে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার সেনাছাউনিতে। সূত্রের খবর, হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। সেই আওয়াজ পাওয়ার পর ছাউনিতে গিয়ে অন্যান্য জওয়ানরা দেখেন, এক জুনিয়র কমিশনড অফিসার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন।

আরও খবর : বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ‘বড়দিন’ পালন করা যাবে না?

এর পরেই তড়িঘড়ি ওই জওয়ানকে (Soldier) উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী করে এমন ঘটনা ঘটল? কে এই হত্যার পিছনে রয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে এক জওয়ান। প্রাথমিকভাবে অনুমান, ওই জওয়ানই এই হত্যাকাণ্ডের পিছনে থাকতে পারে। ইতিমধ্যে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে এ নিয়ে একটি এফআইআর রুজু হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, নিহত ওই জওয়ান রিয়াসি জেলার বাসিন্দা। আর অভিযুক্ত হল জম্মুর বাসিন্দা। তবে বর্তমানে সে পলাতক বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot