Tuesday, July 21, 2026
HomeScrollভারতে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্র
Central Government

ভারতে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্র

ঋণপত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ওয়েব ডেস্ক : ইরান (Iran) যুদ্ধের কারণে ভারতের অর্থনীতি (Economy of India) বেসামাল হয়ে পড়েছে। বেশ কিছু সময় আগে দেশের সাধারণ নাগরিকের কাছে বেশ কিছু আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে তাতে তেমন কোনও লাভ হয়নি। এদিকে ডালারের তুলনায় টাকার দাম পড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Central Government)।

সূত্রের খবর, সরকারি ঋণপত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর দিতে হবে না। এ নিয়ে সংসদে আয়কর আইন সংশোধন হতে পারে। কেন্দ্রীয় সরকার মনে করছে, এর ফলে ভারতে বিদেশি বিনিয়োগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, ভবিষ্যতে সরকারি ঋণপত্রে সুদ বাবদ আয়েও কর ছাড় দিতে পারে সরকার।

আরও খবর : দিল্লির পর এবার বিহার, ঘটে গেল মর্মান্তিক ঘটনা

মূলত বর্তমানে এক বছরের বেশি সময় ধরে রাখা ঋণপত্র ও শেয়ারে লগ্নির ক্ষেত্রে ১২.৫ শতাংশ মূলধনী লাভ কর দিতে হয় বিদেশি লগ্নিকারীদের। এছাড়া সরকারি ঋণপত্রের সুদের উপরেও ২০ শতাংশ উইথহোল্ডিং ট্যাক্সও দিতে হয় লগ্নিকারীদের।

মূলত বর্তমান পরিস্থিতিতে ভারতের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তা কমাতে চাইছে সরকার। রিপোর্ট বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত ২.৫ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। যার প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার উপরে। যো ঠিক করতে চাইছে কেন্দ্র।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot