Saturday, February 7, 2026
HomeScroll'আমাকে দুর্বল ভাবার কিছু নেই', তীব্র প্রতিক্রিয়া মমতা'র
Mamata Banerjee

‘আমাকে দুর্বল ভাবার কিছু নেই’, তীব্র প্রতিক্রিয়া মমতা’র

'ওঁদের ভয় দেখানো যাবে না', বঙ্গভবনের ঘটনায় বললেন মমতা

ওয়েব ডেস্ক : দিল্লি (Delhi) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায়ায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) যাওয়ার কথা মমতার। কিন্তু তার আগে বঙ্গভবনে উত্তেজনা। বঙ্গভবনের (Banga Bhavan) সামনে পুলিশের নজরকাড়া ব্যারিকেড, তা দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘‘আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই।” পাশাপাশি ঘটনায় সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র পুলিশের বিরুদ্ধে।

২০২৫ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। তা এখনও চলছে। কিন্তু এই প্রক্রিয়ার করণে বাংলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সঙ্গে নিয়ে এদিন নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল মমতার। বৈঠকও হওয়ার কথা। কিন্তু অভিযোগ, বঙ্গভবন প্রথমে ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তার পর ঘরে ঘরে ঢুকে তল্লাসি চালানো হয়।

আরও খবর : ‘আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট’ বিস্ফোরক মমতা

এ নিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি করছে। এটা তো আমাদের ভবন। এখানে বাংলার মানুষ থাকছেন, ওরা এটা করতে পারে না। আমাদের রাজ্যে যাঁরা এসআইআরের কারণে মারা গিয়েছেন, তাঁদের পরিজনদের নিয়ে এসেছি। কিছু মানুষ তো জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত হয়ে আছেন, তাঁরাও বিচার চাইতে এসেছেন।”

সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন স্পষ্ট জানিয়ে দেন, ‘‘আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি রাতের পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তা-ই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।’’ বঙ্গভবনের সামনে পৌঁছে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে মমতাকে। দিল্লিতে এর আগেও বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল। মমতা বলেন, ‘‘আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এ ভাবে হেনস্থা, নির্যাতন করবেন না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News