Wednesday, July 8, 2026
HomeScrollরথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আকাশ-জল-স্থল জুড়ে কড়া নজরদারি পুরীতে
Rath Yatra 2026

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আকাশ-জল-স্থল জুড়ে কড়া নজরদারি পুরীতে

১২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ

ওয়েব ডেস্ক : আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলা পুরীর (Puri) ঐতিহ্যবাহী রথযাত্রাকে (Rath Yatra) ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল ওড়িশা পুলিশ (Odisha Police)। লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে স্থল, জল এবং আকাশপথে একযোগে নজরদারির পরিকল্পনা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ওড়িশার (Odisha) ডিজিপি ওয়াই বি খুরানিয়ার নেতৃত্বে আয়োজিত সমন্বয় বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়। বৈঠকে সিআরপিএফ, বিএসএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), ভারতীয় কোস্ট গার্ড-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা জোরদার করতে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তির পাশাপাশি ভারতীয় নৌবাহিনী, কোস্ট গার্ড এবং ওড়িশা পুলিশের মেরিটাইম ইউনিটের যৌথ টহলের ব্যবস্থাও করা হয়েছে। সমুদ্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন থাকবে।

আরও খবর : পাঁচ দিনের অভিযানের পর সোপিয়ানে খতম লস্করের শীর্ষ জঙ্গি জাকির গানাই

পুলিশ জানিয়েছে, মন্দির চত্বর-সহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া অ্যান্টি-স্যাবোটাজ তল্লাশি চালানো হবে। সর্বক্ষণ প্রস্তুত থাকবে বোম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ, কে-৯ ইউনিট, এনএসজি-প্রশিক্ষিত স্পেশাল অপারেশন গ্রুপ এবং স্পেশাল ট্যাকটিক্যাল ইউনিট । পাশাপাশি হোটেল, লজ, ধর্মশালা, মঠ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন-সহ বিভিন্ন জায়গায় বিশেষ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

রথযাত্রায় (Rath Yatra) পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়াতে ব্যারিকেড, ভক্তদের সুশৃঙ্খল দর্শন, যান নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। চলন্ত ট্রেন ও স্টেশনে চুরি-ছিনতাই রুখতে পরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন ডিজিপি। নয়দিনের এই উৎসব উপলক্ষে মোট ১২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto