Tuesday, April 28, 2026
HomeScrollঠাকুরবাড়িতে তৈরি হল অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল

ঠাকুরবাড়িতে তৈরি হল অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল

দেবাশীষ মন্ডল, (ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা):  ঠাকুরবাড়িতে (Thakurbari) তৈরি হল অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল (All India Matua Legal Cell) । আইনি পরিষেবা (Legal Services) পাবেন সমাজের পিছিয়ে পড়া মানুষ (Backward people) । 

সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের (Matua community)  স্বার্থ রক্ষার্থেই এই বড়সড় পদক্ষেপ।

উত্তর ২৪ পরগনা (North 24 pargana) জেলার গাইঘাটা থানার (Gaighata police station) 

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের (Rajya Sabha MP Mamatabala Tagore) হাত ধরে এই লিগ্যাল সেলের (Legal cell) পথচলা শুরু হল।

এদিন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মমতাবালা ঠাকুর সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগ্যাল সেলের কনভেনর হিসেবে ঘোষণা করেন। এবং তিনি মুকুল বিশ্বাসের নেতৃত্বে এই লিগ্যাল সেলের কমিটি গঠন হবে বলে জানান।

আরও পড়ুন: সোমবার হাইকোর্টে আরজি করের জোড়া মামলার শুনানি, থাকবেন নির্যাতিতার মা – বাবা

এদিন আইনজীবী মুকুল বিশ্বাসের আহবানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক আইনজীবী ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ উপস্থিতি ছিল ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী, প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক এবং প্রাক্তন এয়ার ফোর্স অফিসার দেবজিৎ সাহানীর।

এছাড়াও কল্যাণী ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস এন্ড পিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন আইনজীবীদের নিয়ে গঠিত এই সংগঠন  তাদের কোর কমিটি গঠন করে মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হন।

সাংসদ মমতাবালা বলেন, প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন। আইনি পথেই তার সমাধান সম্ভব। পারিবারিক সমস্যা থেকে সম্পত্তি বিবাদ সবেতেই আইনের প্রয়োজন হয়।

পি আর ঠাকুর অনেক আগেই আটটি সেলের কথা বলে গিয়েছেন। সেগুলি তখন বাস্তবায়িত হয়নি। আমরা মেডিকেল, শিক্ষা সেল খুলেছি। এবার আইনি শাখা খুললাম। মানুষের সব রকম আইনি সহায়তা করবে এই শাখা।

এদিন মতুয়া লিগ্যাল সেলের আহ্বায়ক আইনজীবী মুকুল বিশ্বাসের কথায়, সঠিক আইনি সচেতনতা না থাকায় মানুষ বহু সময় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।

সকলের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই দেবে আমাদের লিগ্যাল সেল। সমস্ত বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই চলবে।

ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী, প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক বলেন, এখন এই সামাজিক অবক্ষয়ের সময় দাঁড়িয়ে এই লিগ্যাল সেল ভীষন জরুরী হয়ে পড়েছে। আমাদের এই সেল বহু মানুষের উপকারে আসবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188