Wednesday, March 25, 2026
HomeScrollশাহ'র নির্দেশেই ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি! আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee

শাহ’র নির্দেশেই ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি! আক্রমণ অভিষেকের

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ক্ষমা চাওয়া উচিত শাহ'র! বললেন অভিষেক

ওয়েব ডেস্ক : শুক্রবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মবার্ষিকি। আজ সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর তার পরেই ৬ বছর আগে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, অমিত শাহের নির্দেশেই ৬ বছর আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। আর তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়া উচিত।

আজ জন্মবার্ষিকিতে বিদ্যাসাগর কলেজে গিয়ে সমাজ সংস্কারককে শ্রদ্ধা জানান অভিষেক (Abhishek Banerjee)। তার পরেই অমিত সাহকে আক্রমণ করে বলেন, “যিনি আজ শহরে রয়েছেন তাঁর মনে হল না বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করি” সঙ্গে তিনি বলেছেন, “অমিত শাহের নির্দেশেই ৬ বছর আগে বহিরাগতরা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তি ভেঙেছিল। সেদিন শহরকে জল্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করে ঋষি মুণিদের অপমাণ করা হয়েছিল।” যারা মূর্তি ভেঙেছিল আজ তারা বহাল তবিয়তে এবং তাঁদের দলের তরফে কোনও অ্যাকশন নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। অমিত শাহের উদ্দেশে অভিষেক আরও বলেন, আপনি দুর্গা কালী মন্দিরে যান। ঠাকুর আপনাদের সুমতি দিক।

আরও খবর : ফের ঝাঁপ, ব্যাহত ডাউন লাইনের মেট্রো পরিষেবা

অভিষেক(Abhishek Banerjee) আরও বলেছেন, “তৃণমূল-বিজেপি লড়াই থাকবেই। কিন্তু যেভাবে মনীষীদের আপনাম করছে তাদের কাছে বাংলার বিষয়ে শিখতে হবে না।” সঙ্গে তিনি বলেছেন, “এরাই একসময় বলতো যে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না।”

এছাড়া বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে যে আক্রমণ করা হচ্ছে, তা নিয়েও এদিন বলতে শোনা যায় অভিষেককে (Abhishek Banerjee)। তিনি বলেন, “বীরভূমের এক গর্ভবতী মহিলা সহ ৬ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু তা নিয়ে নিয়ে আজ আদালত রায় দিয়ে জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।” বাংলার প্রতি অবিচার করার জন্য অমিত শাহকে ক্ষমা চাওয়ার কথাও বলেন অভিষেক।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভোটের প্রচারে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে রোড-শো করার সময় বিজেপি কর্মী সমর্থকরা বিদ্যাসাগর কলেজে হামলা চালিয়েছিল বলে অভিযোগ। এমনকি ভাঙা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তিও। কিন্তু ৬ বছর পর পুজো উদ্বোধনে এসে সেই সমাজ সংস্কারকের ভূয়সী প্রশংসা করলেন শাহ। তবে এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়লেন না অভিষেক।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot