Sunday, July 5, 2026
HomeScrollভেজাল খাবার নিয়ে রাজ্যের পদক্ষেপে সন্তোষ প্রকাশ হাইকোর্টের!
Calcutta High Court

ভেজাল খাবার নিয়ে রাজ্যের পদক্ষেপে সন্তোষ প্রকাশ হাইকোর্টের!

খাদ্যে ভেজাল রোধে রাজ্যকে নিয়মিত অভিযান চালাতে নির্দেশ আদালতের!

ওয়েব ডেস্ক : সবজি, ফল, মাছ, মাংস ও দুধে কৃত্রিম রাসায়নিক ও ভেজাল রুখতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হয়েছিল জনস্বার্থ মামলা। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, খাদ্যে ভেজাল (Adulteration food) রোধে রাজ্যকে নিয়মিত ও ধারাবাহিক অভিযান চালাতে হবে।

আদালতে জানানো হয়, খাদ্য সুরক্ষা ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। তার ফলেই খাদ্য সুরক্ষা সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে পশ্চিমবঙ্গের (West bengal)। বর্তমানে দেশের খাদ্য সুরক্ষা সূচকে রাজ্যের অবস্থান ষষ্ঠ। যেখানে ২০১৯ সালে রাজ্যের স্থান ছিল ১৫তম।

আরও খবর : সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বড় নির্দেশ হাইকোর্টের

রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, বর্তমানে পশ্চিমবঙ্গে ১৭৬ জন ফুড (Food) সেফটি অফিসার এবং ৩ জন ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার কর্মরত রয়েছেন। প্রতি ফুড সেফটি অফিসার মাসে নূন্যতম ২৫ টি খাবারের নমুন সংগ্রহ করে নিয়ম মেনে পদক্ষেপ করে।

এছাড়াও রাজ্য সরকার আলাদাভাবে একটি মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি তৈরি করেছে। তিনটি সাধারণ ল্যাবকে উন্নীত করে অপটিমাল ফুড টেস্টিং ল্যাব হিসেবে গড়ে তোলা হয়েছে। যার ফলে খাদ্য পরীক্ষার মান ও গতি দু’টিই বেড়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছে, শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়। খাদ্যে ভেজাল রুখতে নিয়মিত মাঠে নেমে অভিযান চালাতে হবে। পাশাপাশি, খাদ্য সুরক্ষা আধিকারিকদের কোনও শূন্যপদ থাকলে তা দ্রুত পূরণ করার নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT