Saturday, June 27, 2026
HomeScrollহামাগুড়ি দিয়ে হেয়ারিং সেন্টারে! টাকি রোডে লজ্জার ছবি, বাড়িতে গেল না BLO
SIR

হামাগুড়ি দিয়ে হেয়ারিং সেন্টারে! টাকি রোডে লজ্জার ছবি, বাড়িতে গেল না BLO

চরম দুর্ভোগে পড়লেন বহু মানুষ

উত্তর ২৪ পরগনা: নির্বাচন কমিশনের (Eletion Commission) স্পষ্ট নির্দেশ অমান্যের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটে (Basirhat)। বিশেষ চাহিদা সম্পন্ন ও অসুস্থ ভোটারদের বাড়িতে গিয়ে হেয়ারিং নেওয়ার কথা থাকলেও বাস্তবে তার উল্টো ছবি ধরা পড়ল বসিরহাট মহাকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন মাঠে স্থাপিত শুনানি কেন্দ্রে।

বুধবার শুনানির দিনে একের পর এক অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হেয়ারিং সেন্টারে এসে চরম দুর্ভোগের কথা জানান। অভিযোগ, বিএলও-দের বাড়িতে যাওয়ার নির্দেশ থাকলেও কেউ আসেননি। বাধ্য হয়েই অসুস্থ শরীর নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছে তাঁদের।

আরও পড়ুন: বক্সা জঙ্গলে ‘দক্ষিণরায়’-এর দাপট! ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিশাল বাঘের ছবি

আমিরুল ইসলাম মোল্লা, আব্বাস সিদ্দিকী মণ্ডল, অসুস্থ শফিরন বিবি, গোলাম মোল্লা-সহ একাধিক ব্যক্তি জানান, শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাঁরা লম্বা লাইনে দাঁড়িয়ে তথ্য জমা দিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে বয়স্ক আমিরুল ইসলাম ও যুবক আব্বাস সিদ্দিকী টাকি রোডে হামাগুড়ি দিয়েই শুনানি কেন্দ্রে পৌঁছন—যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তাঁদের বক্তব্য, “আমরা অসুস্থ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও-দের বাড়িতে এসে শুনানি নেওয়ার কথা ছিল। কিন্তু কেউ আসেনি। বাধ্য হয়ে আজ অসুস্থ শরীর নিয়েই নাগরিকত্ব প্রমাণের জন্য শুনানি কেন্দ্রে এসেছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO