Monday, July 13, 2026
HomeScrollমোদির সঙ্গে বৈঠকে অধীর আগ্রহ, বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে ইউনুস

মোদির সঙ্গে বৈঠকে অধীর আগ্রহ, বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে ইউনুস

ওয়েবডেস্ক: থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাংককে (Bangkok) শুরু ষষ্ঠ বিমসটেক বৈঠক (BIMSTEC Summit 2025) । আজ ব্যাংককে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদি (Naredra Modi)। আগামীকাল এই বৈঠকে যোগ দেবেন তিনি। অন্যদিকে বৈঠকে যোগ দিতে আজই ব্যাংককের পথে রওনা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus) ।

মোদির সঙ্গে বৈঠকে প্রবল আগ্রহী বাংলাদেশ, এদিকে ভারত থেকে এখনও এই বৈঠক নিয়ে কোনও গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ভারতের বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছিল, ব্যাংককে মোদির সঙ্গে পার্শ্ববৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ করে বার্তা পাঠিয়েছিলেন ইউনুস। তবে সেই বৈঠক আদৌ হবে কিনা, তাও এখনও বিশ বাঁও জলে।

থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোন কোন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন সে তথ্যও জানিয়েছেন। তবে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ নেই।

আরও পড়ুন: বিমসটেক বৈঠকে যোগ দিতে আজ ব্যাংকক পৌঁছলেন প্রধানমন্ত্রী, যাবেন শ্রীলঙ্কাতেও

এদিকে বাংলাদেশ সূত্রে খবর, সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে সরকারের তরফে আশা করা হচ্ছে।

বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন, জানিয়েছেন, মোদি ও মুহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। জসীম উদ্দিন জানান, তাঁদের তরফে মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছি। আমরা অবশ্যই আশা রাখছি, এই বৈঠক হবে।’’ তবে নয়াদিল্লির তরফে এখনও এ বিষয়ে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়ে ব্যাংককের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে বাংলাদেশ সরকারের তরফে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সূত্রে খবর, বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেওয়া হবে। এগুলো হল– ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা; ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।

এবারের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খলিলুর রহমান জানান। এবারের শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিমসটেকের সভাপতির দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto