Sunday, August 9, 2026
HomeScrollকল্যাণী: বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

কল্যাণী: বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

রূপম রায়, নদিয়া: কল্যাণী (Kalyani) রথতলায় (Rathtala) বাজি বিস্ফোরণ কাণ্ডে (Blast), মৃতর পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee )। ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপির।

দু লক্ষ নয় আর্থিক সাহায্য দেওয়া উচিত ২৫ লক্ষ টাকা মন্তব্য বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের।শুরু শাসক -বিরোধী তরজা।

কল্যাণী রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হল।

এদিন নদীয়ার কল্যাণীতে মহকুমা শাসকের কার্যালয়ে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা  শাসক  অভিজিৎ সামন্ত, নদিয়ার জেলার জেলা শাসক এস অরুণ প্রসাদ, পুলিশ সুপার  রানাঘাট পুলিশ জেলার কুমার সানি রাজ, কল্যাণী পুরসভার পুরপিতা নিলিমেশ রায়চৌধুরী।

আরও পড়ুন: নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩০ বেশি ঘর

এদিন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী এই সাহায্য তুলে দেন মৃতের পরিবারের হাতে।

সূত্রের খবর ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে পরিবারদের। যদিও কল্যাণী রথতলায় বাজিকারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।  অতএব চারজন মৃতের পরিবারকে দু লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেয়া হয় রাজ্য সরকারের তরফে।

এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী জানান, পরিবারগুলির এই অপূরণীয় ক্ষতি আমাদের সকলকে ব্যাথিত করে।

পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন এবং অল ইন্ডিয়া তৃণমূল-কংগ্রেস তাদের পাশে সব সময় আছে। শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় এই সমস্ত মানুষদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশার কথা মনে রাখবেন কোনও আর্থিক সাহায্যই একটি মৃত্যুর পরিপূরক হতে পারে না এই মৃত্যুর সঙ্গে সমবেদনা জানিয়ে তাদের পরিবার যাতে একটু সাবলীল জীবন যাপন করতে পারে তাই তাদের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

যদিও এই আর্থিক সাহায্য প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

দিন তিনি জানান, হঠাৎ করেই সমস্ত কিছু তাড়াতাড়ি করে মৃত্যুর দাম ২ লক্ষ টাকা করে দেয়া হলো কিন্তু তদন্তের গতি প্রকৃতি বা তদন্ত কোন কিছুই হলো না।

এ বিষয়ে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে এবং এই ঘটনায় তারা এম আই এ তদন্ত চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশমতো বিধানসভায়ও এই বিষয়ে তুলে ধরা হবে। তদন্তের নামে প্রহসন চালিয়ে নিজেদের দোষ এবং অকর্মন্যতাকে ঢাকতেই আজ মৃত্যুর দাম ২ লক্ষ টাকা করে দিয়েছে রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor