Wednesday, May 20, 2026
Homeসজাগ থাকুন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে, ফের সতর্ক করল কলকাতা পুলিশ

সজাগ থাকুন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে, ফের সতর্ক করল কলকাতা পুলিশ

ওয়েবডেস্ক- সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো খবর (Fake News) ছড়াচ্ছে, সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে কলকাতা পুলিশের এনআইএ (NIA) টিম তিনজন ISIS জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত  তিনজনই আইটি কর্মীকে হিসেবে কর্মরত। এদের তিন জনকে কলকাতার কসবা থেকে গ্রেফতার করা হয়েছে।কলকাতা পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। যা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

আরও জানানো হয়েছে এনআইএ- বা অন্য কোনও তদন্তকারী এজেন্সির মাধ্যমে এই ধরনের কোনও অভিযান হয়নি বা গ্রেফতার করা হয়নি। সম্পূর্ণ মিথ্যা বা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

সতর্কবানী, এই ধরনের খবর শুধু ভিত্তিহীন নয়, যা জনস্বার্থে শৃঙ্খলা বিঘ্নিত করছে। অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করে, সাধারণ জীবন বিঘ্নিত করা হচ্ছে। কেউ কারা কি উদ্দেশে এই ধরনে অপপ্রচার চালাচ্ছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- রথযাত্রার শুভারম্ভ মুখ্যমন্ত্রীর হাতেই, দিঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

সাধারণ মানুষের কাছে পুলিশে আবেদন, কেউ গুজবে কান দেবেন না। সোশ্যাল মাধ্যমে আসা এই ধরনের বার্তা যাচাই না করে শেয়ার ও কমেন্ট না করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। বিশ্বস্ত সূত্রে যখন কোনও খবর দেওয়া হবে, সেগুলিতে আস্থা রাখবেন। আগেই যাচাই করার পরামর্শ।

উল্লেখ্য, মধ্যেপ্রাচ্যের সংঘাতের আবহে এক উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়েছে গোটা বিশ্বে। তার আচঁ পড়েছে ভারতেও। তার কয়েকদিন আগে পহেলগাম কাণ্ড থেকে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এই মুহূর্তে শহর কলকাতায় ‘সন্ত্রাসী’ গ্রেফতারের খবরে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

কলকাতা পুলিশের তরফ থেকে একাধিকবার মানুষকে সতর্ক করা হয়েছে ভুয়ো খবর, গুজনে কান না দিতে। সোশ্যাল মিডিয়ায় আসা কোনও খবর আসলেই সেগুলি পরখ না করে কমেন্ট  বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot