Tuesday, July 7, 2026
Homeসৌরভের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার,কিন্তু 'নার্ভাস লাগছে'!

সৌরভের বায়োপিকের প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার,কিন্তু ‘নার্ভাস লাগছে’!

ওয়েব ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে(Biopic Sourav Ganguly) অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও(Rajkumar Rao)। বহুদিন ধরে নানান জল্পনার পর এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা নিজেই। এই ভাই পিকের জন্য অনুরাগীরা হা পিত্যেশ করে বসে আছেন।
ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন! এক সাক্ষাৎকারের তিনি নিজেই বলেছেন, ‘আমি যথেষ্ট নার্ভাস। এটা যথেষ্ট গুরু দায়িত্ব। প্রাথমিক কাজটা অবশ্য ভালোভাবেই এগোচ্ছে। আমরা সকলেই সত্যি কার জন্য যথেষ্ট উচ্ছ্বসিত। ‘দাদা ইতিমধ্যেই এটা বলে ফেলেছেন, আমিও অফিসিয়াল করছি। হ্যাঁ, তাঁর বায়োপিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।’

আরও পড়ুন:৫০ বছর পর বড়পর্দায় আনকাট ‘শোলে’

সাক্ষাৎকারে মাঝে মধ্যেই বাংলা বলার দক্ষতাও প্রকাশ করেছেন বাংলার জামাই অভিনেতা রাজকুমার। বেশ কয়েক বছর ধরে তিনি বাংলা ভাষা রপ্ত করেছেন তার স্ত্রী অভিনেত্রী পত্রলেখা চট্টোপাধ্যায়ের কাছ থেকে।
প্রসঙ্গত, সৌরভ নিজেই জানিয়েছিলেন যে রাজকুমার রাওকে তার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও তারিখ নিয়ে কিছু সমস্যা রয়েছে। তিনি আরো জানিয়েছিলেন যে ছবিটি মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগতে পারে। মহারাজ আরো বলেছিলেন যে তিনি রাজকুমারকে এই চরিত্রের জন্য সমস্ত রকম সাহায্য করবেন।
এবার প্রকাশ্যে এই বায়োপিক নিয়ে রাজকুমার রাও মুখ খুললেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের জীবনীচিত্র রূপোলি পর্দায় ফুটিয়ে তোলার বিষয় এই প্রথম নয়। এর আগে মহেন্দ্রসিং ধোনি, আজহারউদ্দিনের জীবনীচিত্র নির্মিত হয়েছে। শুধু তাই নয় ‘৮৩’ ছবিতে কপিল দেব সহ গোটা ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ইতিহাসকে তুলে ধরা হয়েছিল। এবার পালা বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d