Tuesday, July 7, 2026
Home৩৪ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ

৩৪ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ

ওয়েব ডেস্ক: প্রায় ৩৪ বছর ধরে বন্ধ ছিল বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির রথের রশি টানা। রথ টানা বন্ধ থাকলেও প্রত্যেক বছরই রথের দিন পুজো করা হত বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি রথকে কেন্দ্র করে কালীবাড়িতেই বসত মেলা। প্রায় ৩৫ বছর ধরে রথ টানা বন্ধ থাকলেও অবশেষে ২০২৫ সালে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে টানা হবে রথ। কালিবাড়ি থেকে রথ বেরিয়ে বজবজ চৌরাস্তায় শিব মন্দিরে মাসির বাড়িতে থাকবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হবে রথযাত্রা।

স্বর্গীয় জগন্নাথ দাস বজবজ হালদার পাড়া নিবাসী, তার বাড়িতে এই রথের উৎসব হত। তিনি ১৯৮০ সালে রথটি রক্ষণাবেক্ষণ এবং পূজোর জন্য কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন। ১৯৯০ সালে শেষবার হয়েছিল রথের রশি টানা। তারপর টানা ৩৪ বছর রথটি চিত্রগঞ্জ কালীবাড়ি প্রাঙ্গণে ভগ্নদশায় পড়েছিল। ৩৪ বছর ধরে এলাকার বাসিন্দারা রথের দড়ি না ছুঁতে পেরে মনোকষ্টে ভুগছিলেন। তবে রথ টানা না হলেও রথযাত্রা সময় পুজো হত এবং মেলাও বসত বলে জানিয়েছেন এলাকাবাসীরা। জানা গিয়েছে, কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা স্বচ্ছল না থাকার কারণে রথ সারানোর কাজ করানো যায়নি। এবার ২০২৫ সালে ভগ্নপ্রায় রথ নতুন করে তৈরি শুরু হয়েছে। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রাজপথে নামবে। জানা গিয়েছে, প্রায় দু’লক্ষ টাকা খরচ করে নিম ও সেগুন কাঠ দিয়ে রথ তৈরি হয়েছে কালীবাড়ি প্রাঙ্গণে।

আরও পড়ুন: রথযাত্রার শুভারম্ভ মুখ্যমন্ত্রীর হাতেই, দিঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভক্ত রথ বিকল হয়ে পড়ে থাকার খবর শোনা মাত্রই এই বছর রথ পুনঃনির্মাণের কাজ শুরু করেন। রথের বাকি আর মাত্র দুই দিন, সেই কারণেই দিন রাত এক করে জোর কদমে চলছে কাজ। গত বছর সেই ভক্তই পুরী থেকে নিম কাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন। সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়। এবছর রথ পুনঃর্নির্মাণ করাচ্ছেন তিনিই।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছরের বেশি রথ টানা হয়নি। রথের দিন শুধুমাত্র পুজো হতো। এই বছর রথ বেরোবে বজবজের রাজপথে। বজবজের মানুষের কাছে এটা একটা বড় পাওয়া। বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির যুগ্ম সম্পাদক স্মৃতি রঞ্জন ঘোষ বলেন, এবছর রথের শোভাযাত্রায় থাকছে ঢাক, নৃত্যের দল। প্রভু জগন্নাথ কে হাওয়া করার জন্য থাকছে বড় বড় পাখা। এছাড়া উল্টোরথের দিন বিশেষ আকর্ষণ, সোনার গয়নার আদলে তৈরি রাজবেশে জগন্নাথকে সাজানো হবে। এবং সাধারণ মানুষও তা দর্শন করতে পারবেন। প্রায় ৩৫ বছর পর এই রথ টানা হবে। গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এত কারুকার্য করা রথ সেরকম নেই বলে দাবি কালীবাড়ি কমিটির যুগ্ম সম্পাদকের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d