Tuesday, July 7, 2026
Homeবুধবারও থমথমে কালীগঞ্জ, ঘটনায় গ্রেফতার আরও ১

বুধবারও থমথমে কালীগঞ্জ, ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়েব ডেস্ক: কালীগঞ্জের উপ নির্বাচনে (Kaliganj By Election) জয়ী হয়েছে তৃণমূল (TMC) । বিজয় উল্লাসের মধ্যেই এক নাবালিকার মৃত্যুর ঘটনা। তারপর থেকে দফায় দফায় চলছে বিক্ষোভ। কালীগঞ্জে (kaliganj) বুধবারও একেবারে থমথমে পরিবেশ। রয়েছে চাপা আতঙ্ক। মেয়ের মৃত্যুতে শোকে কাতর নাবালিকার মা ও পরিবারের সদস্যরা। এলাকায় মোতায়েুন রয়েছে পুলিশ (Police)।

সোমবার নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূলের বিজয় উৎসব শুরু হয়। সেই সময়ে বোমার আঘাতে মায়ের সামনেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার পর্যন্ত এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আরও একজনের গ্রেফতারের খবর সামনে আসে। ধৃতের নাম সারিফুল শেখ। জানা গিয়েছে, সারিফুল এই ঘটনায় মূল অভিযুক্ত আনোয়ার শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় পর আত্মগোপন করে ছিল সারিফুল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মোলান্দির শেখপাড়া এলাকা থেকে সারিফুলকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আদর আলি শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:  শেয়ার মার্কেটে বাড়তি উপার্জনের টোপ, খোয়া গেল লক্ষাধিক টাকা

অন্যদিকে, কালীগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় উত্তর ২৪ পরগনার বসিরহাট ও মালঞ্চ রোডের পিফা এলাকায় পথ অবরোধ করল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার জেলা কংগ্রেসের নেতা কাদের মন্ডলের নেতৃত্বে শতাধিক কংগ্রেস নেতা কর্মী সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করেন।  তাঁদের অভিযোগ, যেভাবে কালীগঞ্জের নাবালিকার মৃত্যু হয়েছে তা অত্যন্ত নিন্দার। এখনও যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় নি, তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের দাবি করেন। পাশপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

এখনও পর্যন্ত কালীগঞ্জের ঘটনায় গ্রেফতারির সংখ্যা মোট ৫ জন। পুলিশের তদন্ত চলছে। আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

দেখুন খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d