Thursday, March 12, 2026
HomeScrollবঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

দুর্যোগ মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে জানিয়েছে প্রশাসন

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ (Depression in Bay of Bengal)। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে (Rain Forecast) আলিপুর আবহাওয়া দফতর।

আবহবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বর্ষণ নেমে আসতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বদের একগুচ্ছ নির্দেশ অভিষেকের

অন্যদিকে, উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগামী কয়েকদিন জেলেদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। নদীপথেও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসন ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলেছে। বিশেষত, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী বাহিনীকে সতর্ক মোডে রাখা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সর্বাধিক প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেই।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast