Saturday, June 13, 2026
HomeScrollভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করলেন ফিরহাদ

ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করলেন ফিরহাদ

কলকাতা: রাজ্যের ভূতুরে ভোটার (Fake Voter) নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশর পর পথে নামল রাজ্যের দুই মন্ত্রী। শনিবার নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে গিয়ে স্কুটিনি (Voter List Scrutiny) করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে বৈঠকে বসেন।

চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে স্ক্রুটিনি করলেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ডও খতিয়ে দেখেন তিনি। ফিরহাদ জানান, ভোটার তালিকায় মৃত কারও নাম রয়েছে কি না, সে সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হয় শনিবার। এরপরে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। আরও একবার স্ক্রুটিনি করা হবে। তাঁর কথায়, “ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, সেই সব আলাদা আলাদা করে তালিকা করতে হবে। এই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথে সেই, অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর দিয়ে, বুথ নম্বর দিয়ে নির্দিশ্ট করে দেওয়া হবে কাকে পাওয়া গিয়েছে আর, কাকে পাওয়া যায় নি। সেই অনুযায়ী পার্টি যদি দেখে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, সেটা ইলেকশন কমিশনের কাছে নিয়ে যাব। ফিরহাদ আরও বলেন, ৩-৪ নাম পেয়েছি যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁরা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যাঁদের এখানে কোনও অস্তিত্ব নেই।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি কর্মীদের ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন। নেত্রীর দেওয়া নির্দেশ অনুযায়ী কর্মীদের দ্রুত ভোটার লিস্ট পর্যালোচনা করে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করা নির্দেশ দিলেন এই সুজিত বসু। ১১৬ নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পুরনিগমের অন্তর্গত ১০টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরপ্রতিনিধি এবং দক্ষিণ দমদম পুরসভার ১০টি ওয়ার্ডের পুর প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মিসভা চলে। ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার লিস্ট সংক্রান্ত নির্দেশ দেওয়া হল এদের। সম্প্রতি ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন বিধান নগর পুরনিগমের মেয়র বিধান নগরের কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল সহ বিধাননগর পুরনিগম ও দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন কাউন্সিলর ও কর্মীরা।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d