Thursday, March 12, 2026
HomeScrollউৎসব মুখর নদীয়া, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন চাকদার বিস্তীর্ণ এলাকায়
Chakdah

উৎসব মুখর নদীয়া, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন চাকদার বিস্তীর্ণ এলাকায়

লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে আলোকসজ্জায় ঝলমল চাকদহ, চলছে মেলা ও উৎসবের রেশ

নদীয়া: দুর্গাপুজোর (Durga Puja) আমেজ কাটতে না কাটতেই উৎসবের রেশ এখনও অব্যাহত চাকদহ (Chakdah) ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে। বল্লভপুর, চৌগাছা, হিংনারা, দরাপপুর, নেতাজি বাজার থেকে ঘেটুগাছি- সব জায়গাতেই চলছে লক্ষ্মীপুজোর (Laxmi Puja) ধুমধাম (District News)।

লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই এই অঞ্চলে বসেছে একাধিক মেলা। সারারাত জুড়ে আলোকসজ্জায় ভরে উঠেছে গোটা এলাকা। চারদিকেই আলো, সংগীত আর ভক্তদের ভিড়। স্থানীয় মানুষ যেমন ঠাকুর দেখতে আসছেন, তেমনি দূরদূরান্ত থেকেও দর্শনার্থীদের আগমন ঘটছে।

আরও পড়ুন: SIR আবহে ডিজিটাল শংসাপত্র সংশোধনে অসহযোগিতার চিত্র কাঁকসা গ্রামে

পুজো পর্ব শেষ হলেও এখনও থামেনি উৎসবের আনন্দ। এবার প্রস্তুতি চলছে বিসর্জন ও মেলা ঘিরে। স্থানীয় ক্লাবগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসর্জনের দিনেও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত ও আলোর উৎসব।

স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, “লক্ষ্মীপূজো আমাদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোর মতোই আমরা এটাকেও ঘটা করে পালন করি। মেলায় পরিবারের সবাই মিলে আসি।”

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast