Thursday, May 14, 2026
HomeScrollমানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য, সুপ্রিম নির্দেশ

মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য, সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি: মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা (Protect freedom) করতে পুলিশ (Police) সাংবিধানিকভাবে বাধ্য (Constitutionally obligated)

। সাংবিধানিক আদর্শ সম্পর্কে পুলিশ অফিসারদের ওয়াকিবহাল করতে হবে রাজ্যকে, নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার তথা মত প্রকাশের ও বাক স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব পুলিশের। সেই দায়িত্ব পালনে পুলিশ অফিসারদের ওয়াকিবহাল করে তোলার দায়িত্ব রাজ্যগুলির।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপগরহি’র একটি ইনস্টাগ্রাম পোস্টের জেরে গুজরাট পুলিশের করা এফআইআর খারিজ করতে গিয়ে অভিমত বিচারপতি অভয় এস ওকা (Justice Abhay S Oka) ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার (Justice Ujjwal Bhuiyan) 

৭৮ বছর আগে সংবিধান কার্যকর হলেও পুলিশ অফিসাররা হামেশাই দেখা যায় সাংবিধানিক দায়-দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। তাই পুলিশ অফিসারদের সেই সাংবিধানিক আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল করার স্বার্থে পর্যাপ্ত প্রশিক্ষণ দানের জন্য রাজ্যগুলিকে আদালতের নির্দেশ।

আরও পড়ুন: অক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায়, আবেদন মুখ্যমন্ত্রীর  

প্রতিটি অভিযোগ আসার পর অভিযোগের প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনতে এবং অফিসারদের পড়তে হবে। দেখতে হবে সত্যিই সেখানে গ্রহণযোগ্য অপরাধ হয়েছে কিনা।

তিন থেকে সাত বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে এমন অভিযোগের ক্ষেত্রে এফআইআর করার আগে পুলিশকে অবশ্যই প্রাথমিক একটি তদন্ত করতে হবে।

সেই তদন্ত না করার অর্থ ফৌজদারি আইনের নিয়ম না মানা এবং একই সঙ্গে সাংবিধানিক স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতা।

শান্তি শৃঙ্খলা, নৈতিকতা এবং শালীনতা বজায় রাখার জন্য পুলিশ প্রয়োজনে যুক্তিপূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

কিন্তু সেই নিয়ন্ত্রণ কখনোই স্বেচ্ছাচারী, খেয়ালি বা নিপীড়নমূলক হওয়া চলবে না। দেখতে হবে যে, সেই নিয়ন্ত্রণ যেন নাগরিকের ন্যায্য স্বাধীনতায় ছায়া না ফেলে, অভিমত আদালতের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto