Wednesday, July 1, 2026
HomeBig newsঅক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায়, আবেদন মুখ্যমন্ত্রীর  

অক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায়, আবেদন মুখ্যমন্ত্রীর  

লন্ডন: এই বাংলার (Bengal) গর্ব করার মতো জায়গা। একসময়ে কলকাতা (Kolkata) যে বাংলার রাজধানী ছিল সে কথা স্মরণ করে আজ অক্সফোর্ডে (Oxford) গিয়ে বাংলার কথা গর্ব করে সকলের সামনে তুলে ধরলেন বাংলার এই অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার অক্সফোর্ডে ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ বিষয়ে বহু প্রতীক্ষীত বক্তব্যে মা-মাটি-মানুষের এ রাজ্যের সর্বধর্ম সমন্বয়, সম্প্রীতির কথা তুলে ধরলেন তিনি। সহজ-সরল শব্দে বুঝিয়ে দিলেন জগতের আসল সত্যি। তিনি বলেন, ভাঙা সহজ, জোড়া কঠিন! তাঁর কথায়, ”ভাগাভাগি করা সহজ, ঐক্য ধরে রাখা কঠিন।”

আরও পড়ুন: গাড়ি নয় বাসে করে অক্সফোর্ডে মমতা, বাজালেন গ্র্যান্ড পিয়ানো

বাংলার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, অর্মত্য সেনের কথা তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী আবেদন, অক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায় (Oxford campus should be in Kolkata) । ভারতের শুরুটা হোক কলকাতা থেকে।”

মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের বিষয়টি ঠিক কি সেকথা বুঝিয়ে বলেন। এই দলই যে তাঁর অনুপ্রেরণা, এই দলের মধ্যে দিয়েই মানুষের সঙ্গে, বাংলার মাটির সঙ্গে তিনি একাত্মভাবে জড়িত সে কথা বুঝিয়ে বলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, এত এনার্জি আপনি কোথা থেকে পান। মমতা বন্দ্যোপাধ্যায় মজার ছলে বলেন, আমার পদবি ব্যানার্জি, তার বিপরীত হচ্ছে এনার্জি।

তাঁর ভাষণে আসে কর্মসংস্থান প্রসঙ্গ। দর্শকাসন থেকে প্রশ্ন আসে টাটা গোষ্ঠীকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর অক্সফোর্ডের ভাষণে বলতে থাকেন, ‘কলকাতা হচ্ছে কর্মসংস্থানের ডেস্টিনেশন (Kolkata is an employment destination)।’

সেইসঙ্গে তিনি বিনিয়োগের কথা তুলে। একসময় কলকাতা যে বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল সেকথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কয়েক বছরে বেকারত্বের হার ৪৬ শতাংশ কমেছে।’ বহু ইন্ডাস্ট্রি বাংলায় আসছে। তিনি পশ্চিমবঙ্গ বিজনেস সামিটের কথাও বলেন তিনি। মমতার কথায়, এখনও পর্যন্ত ২৩ লাখের বেশি মানে ২৩ লাখ মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব আসছে। মুখ্যমন্ত্রী তার দিকে ধেয়ে আসা প্রশ্নের উত্তরে বলেন, সেগুলো হতে পারে আইবিএম, এটা হতে পারে টাটা, ইনফোটেক, উইপ্রো, হতে পারে দেউচা পাচমি..’। তারপরই দর্শকাসন থেকে কোনও একটি বক্তব্য আসে, জবাবে দিদি বলেন,’ওটা ভুল। টাটা কগনিজেন্ট আছে.. ওরা টাটা কনগনিজেন্ট শুরু করেছে।’

এমন একটি গুরুত্বপূর্ণ দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পথে হেঁটেছেন । তিনি তাঁর প্রতিনিধি দলের সঙ্গেই বাসে করে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি।

কলেজের পক্ষ থেকে উপস্থিত থাকবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচি এবং প্রতিষ্ঠানের ফেলো, উদ্যোক্তা লর্ড করণ বিলিমোরিয়া ।

দেখুন অন্য খবর-

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO