Thursday, March 12, 2026
HomeScrollনতুন বছরেই রিচার্জে ধাক্কা! Jio-Airtel-Vi গ্রাহকদের পকেট ফাঁকা হওয়ার জোগাড়
Mobile Recharge

নতুন বছরেই রিচার্জে ধাক্কা! Jio-Airtel-Vi গ্রাহকদের পকেট ফাঁকা হওয়ার জোগাড়

রিচার্জ প্ল্যানের দাম বাড়ার ইঙ্গিত

ওয়েব ডেস্ক: নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। কিন্তু ২০২৬-কে স্বাগত জানানোর আগেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কারণ নতুন বছরের শুরুতেই মোবাইল রিচার্জের (Mobile Recharge) খরচ একধাক্কায় বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেশের প্রথম সারির টেলিকম সংস্থা—জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া (Vi)—প্রিপেড (Prepaid) ও পোস্টপেড (Postpaid) রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলছে।

সূত্রের খবর, প্রায় সব টেলিকম অপারেটরই আগামী দিনে রিচার্জ প্ল্যানের দাম ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। ইতিমধ্যেই একাধিক সংস্থা কম দামের রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকদের সামনে বিকল্প ক্রমশ কমছে। এর অর্থ, মোবাইল পরিষেবা চালু রাখতে হলে আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন: এক বছরে কন্ডোমেই খরচ ১ লক্ষ টাকা! সুইগির ‘স্পেশাল কাস্টমার’ চেন্নাইয়ের যুবক

উদাহরণ হিসেবে ধরা যাক, বর্তমানে কোনও রিচার্জ প্ল্যানের দাম যদি ৫০০ টাকা হয়, তাহলে ২০ শতাংশ বৃদ্ধি পেলে সেই প্ল্যানের দাম গিয়ে দাঁড়াবে প্রায় ৬০০ টাকায়। অর্থাৎ একই পরিষেবার জন্য এক ধাক্কায় ১০০ টাকা বেশি খরচ করতে হবে গ্রাহকদের। মাসিক ও বার্ষিক রিচার্জের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ যে কতটা চাপ তৈরি করবে, তা বলাই বাহুল্য।

গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম ধাপে ধাপে বেড়েছে। তথ্য অনুযায়ী, গত সাত বছরে অন্তত তিনবার বড়সড় মূল্যবৃদ্ধি হয়েছে। ২০১৯ সালে প্রায় ৩০ শতাংশ, ২০২১ সালে ২০ শতাংশ এবং ২০২৪ সালে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত রিচার্জের দাম বেড়েছিল। সেই তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে ২০২৬।

আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কার্যত অচল। ইউপিআই ও ব্যাঙ্কিং পরিষেবা, অফিসের কাজ, অনলাইন পড়াশোনা, গুগল ম্যাপ—সব ক্ষেত্রেই ইন্টারনেট অপরিহার্য। তাই রিচার্জের দাম বাড়ার খবরে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। নতুন বছরে উৎসবের আনন্দের পাশাপাশি এই অতিরিক্ত আর্থিক চাপ কতটা সামলানো যায়, সেটাই এখন বড় প্রশ্ন গ্রাহকদের কাছে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast