পূর্ব মেদিনীপুর : আসন্ন বিধানসভা নির্রবাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে শুভেন্দুর (Suvendu Adhikari) গড়ে ফের ভাঙন। শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের (TMC)। বিজেপি (BJP) ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিলেন একাধিক পরিবার। ফলে ভোটের আগে ঘাসফুল শিবিরের শক্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস (TMC) ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক ও কর্মী। এই জনসভায় পঁচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর বুথ এলাকা থেকে ১০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আগত নবাগত সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
আরও খবর : নির্বাচনের আগে হুমায়ুনের দলের সঙ্গে জোট AIMIM-এর!
জানা গিয়েছে, আগতদের দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারি। এই যোগদানের সময় সেখানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডা সহ তৃণমূলের অন্যান্য নেতারা।
এ নিয়ে বিধায়ক তথা সভাধিপতি উত্তম বারিক বলেন, বিজেপির বিভাজন মূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এই সভা থেকেই পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস, মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের নতুন পরিচালন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনিক কাঠামো আরও মজবুত হবে বলে আশাবাদী নেতৃত্বরা।
দেখুন অন্য খবর :







