Wednesday, March 11, 2026
HomeScrollঅমিত শাহের বক্তব্য়ের কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

অমিত শাহের বক্তব্য়ের কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election) নিয়ে প্রস্তুতি তুঙ্গে। রবিবার জামাইষষ্ঠীর (Jamaisasthi 2025) দিন কলকাতায় ঝটিকা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন’-এ রাজ্যের শাসকদলকে নানা বিষয়ে আক্রমণ করলেন শাহ। এমনকী তিনবার বিপুল ভোটে জিতে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

এ রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, ”হিংসা আর রিগিং ছাড়া ভোট হলে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না।” কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ”ভোট করায় দিল্লির নির্বাচন কমিশন। হিংসা হলে তার দায় কমিশনের।”

আরও পড়ুন: অনুপ্রবেশ নিয়ে সরব শাহ

এদিন অমিত শাহ বলেন, “বাংলায় ভোটের সময় আর তৃণমূল জেতার পর জয় পাওয়ার পরে শয়ে শয়ে বিজেপি কর্মীকে হত্যা করা হয়। তৃণমূলের গুন্ডারা এসব করে। দিদি, কত দিন বাঁচাবেন এদের?” এরপর তাঁর হুঁশিয়ারি, ”আমি বলছি, আপনার (সরকারের) সময় এবার শেষ হয়ে এসেছে। ২০২৬ সালে বাংলার মাটিতে বিজেপি সরকার গঠন করবে। আমি মণ্ডল পদাধিকারীদের আশ্বাস দিচ্ছি, আমাদের কর্মীদের হত্যার নেপথ্যে যারা দায়ী, সেসব অপরাধীদের মাটির তলা থেকে খুঁজে বের করে শাস্তি দেব। দিদি, সাহস থাকলে, হিংসা ছাড়া নির্বাচন করিয়ে দেখুন। আপনার জামানত জব্দ করে দেবে বাংলার জনতা।”

বিকেলে অমিত শাহের সভা শেষে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ। চন্দ্রিমা বলেন, ”মনে রাখবেন, জামাইষষ্ঠীর দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো বড় প্রেক্ষাগৃহে বিজেপির কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী বলেই এমনটা করেছেন। আর বলছেন, হিংসা ছাড়া ভোট হলে নাকি তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা প্রশ্ন করতে চাই, ভোট কি রাজ্য সরকার করায়? তা তো দিল্লির নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটে হিংসা হলে তাহলে নির্বাচন কমিশনেরই দায়। আপনি কি স্বীকার করছেন যে ভোটের সময় আপনাদের কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসা দমন করতে ব্যর্থ হয়েছে?”

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast