HomeScrollঅবৈধভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ? মেসি কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ শতদ্রু দত্ত
Calcutta High Court

অবৈধভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ? মেসি কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ শতদ্রু দত্ত

শতদ্রুর এই মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট, শুনানি কবে? দেখে নিন

কলকাতা: মেসি কাণ্ডে নয়া মোড়। আর্জেন্টাইন তারকার কলকাতা সফরে যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনার অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত (Satadru Dutta) এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ (Bank Account Seize) করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

শতদ্রু দত্তর আইনজীবী অনিন্দ্য জানা আদালতে দাবি করেছেন, আইন মেনে যথাযথ প্রক্রিয়া না অনুসরণ করেই তাঁর মক্কেলের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। ফলে আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে অবিলম্বে অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। জানা গিয়েছে, শতদ্রুর এই মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার বিচারপতি অজয় মুখার্জি মামলার শুনানি করবেন।

আরও পড়ুন: এলপিজি সংকট, নস্টালজিক হেঁসেলে ফিরছে দেশ! কলকাতাবাসীকে সতর্ক করলেন মেয়র

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর কলকাতা সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উৎসাহ দেখা যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে একঝলক দেখার আশায় বহু ক্রীড়াপ্রেমী ও অনুরাগী হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্টেডিয়ামের ভিড় ও বিশৃঙ্খলার জেরে অনেকেই মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ ওঠে। মেসি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পরেই উত্তেজনা ছড়ায় দর্শকদের মধ্যে। শুরু হয় ভাঙচুরও। সেই ঘটনার তদন্তে নাম উঠে আসে শতদ্রু দত্তের।

যুবভারতীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই শহর ছাড়ার আগেই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের ৩৮ দিন পর, গত ১৯ জানুয়ারি অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পান তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News