Wednesday, March 25, 2026
HomeScrollইন্দোনেশিয়ায় মর্মান্তিক ঘটনা! তদন্তে পুলিশ
Indonesia

ইন্দোনেশিয়ায় মর্মান্তিক ঘটনা! তদন্তে পুলিশ

১৮ জন যাত্রীকে কাছাকাছি দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওয়েব ডেস্ক : ইন্দোনেশিয়ায় (Indonesia) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। তার জেরে মৃত্যু (Death) হল ১৬ জনের। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এ নিয়ে ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেছেন, ৩৪ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা মারে। তার পর সেটি উল্টে যায়। সেই কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাজধানী জাকার্তা থেকে যোগ্যাকার্তার দিকে যাচ্ছিল। মধ্য জাভার সেমারাং শহরের ক্রাপইয়াক টোল রোডে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলেই ছয় জন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

আরও খবর : ‘দীপুর হত্যাকাণ্ডের বিচার চাই’! কড়া বিবৃতি ভারতের

এই দুর্ঘটনায় আহত হয়েছেন অনেক যাত্রী। ১৮ জন যাত্রীকে কাছাকাছি দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আর ১৩ জন গুরুতর আহত বলে জানানো হয়েছে।

এক ভিডিয়োতে দেখা যায়, হলুদ রঙের বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। উদ্ধারকারী কর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। একের পর এক অ্যাম্বুল্যান্সে করে আহত ও মৃতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot